হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউরেনিয়ামের তৃতীয় চালান পৌঁছাল রূপপুরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন


পাবনা, ১৩ অক্টোবর – প্রথম চালান পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের তৃতীয় চালান এসে পৌঁছেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কান্তি কুমার মদক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

কান্তি কুমার মদক জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ইউরেনিয়ামের গাড়ি রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে। এর আগে জেলার প্রবেশ সীমানা ঈশ্বরদীর মুলাডুলিতে এসে পৌঁছায় সকাল সাড়ে ৯টার দিকে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায় রূপপুরের জন্য আনা ইউরেনিয়াম।

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাশিয়া থেকে ঢাকায় আসার পরদিন ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে আনা হয়েছিল। গত শুক্রবার আনা হয় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।

ইউরেনিয়ামের তৃতীয় চালানের গাড়িবহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় হয়ে রূপপুর প্রকল্প এলাকার ভেতরে পৌঁছালে আজও কর্মরত বাংলাদেশি ও রাশিয়ার কর্মীরা স্বাগত জানায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমদানি করা পারমাণবিক জ্বালানি সড়কপথে রূপপুরে নেওয়া হয়। আরও চালান দেশে আসবে। প্রথম চালান আসার পর থেকেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে। ৫ অক্টোবর রূপপুরে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে পারমাণবিক জ্বালানি সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউরেনিয়ামের তৃতীয় চালান পৌঁছাল রূপপুরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউরেনিয়ামের তৃতীয় চালান পৌঁছাল রূপপুরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পাবনা, ১৩ অক্টোবর – প্রথম চালান পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের তৃতীয় চালান এসে পৌঁছেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কান্তি কুমার মদক এ তথ্য নিশ্চিত করেন। কান্তি কুমার মদক জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ইউরেনিয়ামের গাড়ি রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে। এর আগে জেলার প্রবেশ সীমানা ঈশ্বরদীর মুলাডুলিতে এসে পৌঁছায় সকাল সাড়ে ৯টার দিকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায় রূপপুরের জন্য আনা ইউরেনিয়াম। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাশিয়া থেকে ঢাকায় আসার পরদিন ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে আনা হয়েছিল। গত শুক্রবার আনা হয় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। ইউরেনিয়ামের তৃতীয় চালানের গাড়িবহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় হয়ে রূপপুর প্রকল্প এলাকার ভেতরে পৌঁছালে আজও কর্মরত বাংলাদেশি ও রাশিয়ার কর্মীরা স্বাগত জানায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমদানি করা পারমাণবিক জ্বালানি সড়কপথে রূপপুরে নেওয়া হয়। আরও চালান দেশে আসবে। প্রথম চালান আসার পর থেকেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে। ৫ অক্টোবর রূপপুরে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে পারমাণবিক জ্বালানি সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৩ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×