হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জম্মু -কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৬ অক্টোবর – ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লাহ। আজ বুধবার শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের এই নেতা শপথ গ্রহণ করেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,দীর্ঘ ১০ বছর পর এবার জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন হয়েছে। নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয় লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

নতুন সরকারকে কংগ্রেস সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় ন্যাশনাল কংগ্রেসের আরও ৮ জন আইনপ্রণেতাও আজ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকে-র কে কানিমোঝি এবং সুপ্রিয়া সুলে উপস্থিত ছিলেন।

২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন ওমর আবদুল্লাহ। সেসময় কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মীরের তরুণ মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর। দীর্ঘদিন বিরোধী দলীয় নেতাও ছিলেন তিনি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৬ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জম্মু -কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জম্মু -কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৬ অক্টোবর – ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লাহ। আজ বুধবার শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের এই নেতা শপথ গ্রহণ করেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,দীর্ঘ ১০ বছর পর এবার জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন হয়েছে। নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয় লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।নতুন সরকারকে কংগ্রেস সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় ন্যাশনাল কংগ্রেসের আরও ৮ জন আইনপ্রণেতাও আজ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকে-র কে কানিমোঝি এবং সুপ্রিয়া সুলে উপস্থিত ছিলেন।২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন ওমর আবদুল্লাহ। সেসময় কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মীরের তরুণ মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর। দীর্ঘদিন বিরোধী দলীয় নেতাও ছিলেন তিনি।সূত্র: আমাদের সময়আইএ/ ১৬ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×