হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাশরাফিকে দল থেকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


সিলেট, ১৭ অক্টোবর – টানা দু’বার সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেললেও এবার সিলেটের ফ্রাঞ্চাইজি থেকে তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে বাদ দিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের সামনে মাশরাফির কুশপুত্তলিকা দাহ করে এই আল্টিমেটাম দেওয়া হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ ক্রিকেটপ্রেমীরাও অংশ নেন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

মাশরাফির কুশপুত্তলিকা দাহকালে শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ যখন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে মাঠে ছিল তখন মাশরাফি আমাদের সাথে ছিলেন না। এমনকি তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। স্বাধীন দেশে আওয়ামী দোসরদের কোনো জায়গা হবে না।’

তিনি আরও বলেন, ‘মাশরাফি সিলেটে আসতে পারবে না। শাহজালালের এই পূণ্যভূমি সিলেটে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের আসতে দেওয়া হবে না।’

এসময় শিক্ষার্থীরা জানান, মাশরাফি নামটা ছিল মানুষের কাছে একটি আবেগ; কিন্তু তিনি সে আবেগ নিজেই নষ্ট করে দিয়েছেন। জাতির ক্লান্তিলগ্নে এগিয়ে আসেননি। আওয়ামী সরকার যখন নির্বিচারে আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে তখন মাশরাফি প্রতিবাদ না করে মৌন ছিলেন। তাই মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হেয়েছে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাশরাফিকে দল থেকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাশরাফিকে দল থেকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৭ অক্টোবর – টানা দু’বার সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেললেও এবার সিলেটের ফ্রাঞ্চাইজি থেকে তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে বাদ দিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের সামনে মাশরাফির কুশপুত্তলিকা দাহ করে এই আল্টিমেটাম দেওয়া হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ ক্রিকেটপ্রেমীরাও অংশ নেন।মাশরাফির কুশপুত্তলিকা দাহকালে শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ যখন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে মাঠে ছিল তখন মাশরাফি আমাদের সাথে ছিলেন না। এমনকি তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। স্বাধীন দেশে আওয়ামী দোসরদের কোনো জায়গা হবে না।’তিনি আরও বলেন, ‘মাশরাফি সিলেটে আসতে পারবে না। শাহজালালের এই পূণ্যভূমি সিলেটে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের আসতে দেওয়া হবে না।’এসময় শিক্ষার্থীরা জানান, মাশরাফি নামটা ছিল মানুষের কাছে একটি আবেগ; কিন্তু তিনি সে আবেগ নিজেই নষ্ট করে দিয়েছেন। জাতির ক্লান্তিলগ্নে এগিয়ে আসেননি। আওয়ামী সরকার যখন নির্বিচারে আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে তখন মাশরাফি প্রতিবাদ না করে মৌন ছিলেন। তাই মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হেয়েছে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×