হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে বিস্ফোরণের কম্পনে টেকনাফের ২৫ বাড়িতে ফাটল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


টেকনাফ, ১৯ অক্টোবর – মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই আরও তীব্র হয়েছে। গত কয়েক দিন ধরে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হচ্ছে। ফলে সৃষ্ট প্রচণ্ড ভূকম্পনে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে অন্তত ২৫টি ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের।

এতে বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে এ এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

স্থানীয়রা জানান, মিয়ানমারের মংডু টাউনশিপের বিপরীতে সীমান্ত-সংলগ্ন এলাকায় টেকনাফের সাবরাং ইউনিয়নের অবস্থান। মধ্যখানে চার কিলোমিটার প্রস্থের নাফ নদী। সোমবার (১৪ অক্টোবর) রাতে তারা অন্তত দেড় শতাধিক মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কমপক্ষে ২০০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুদ্ধবিমান ও আকাশ থেকে বোমা ফেলেছে।

স্থানীয় বাসিন্দা জাহেদ উল্লাহ বলেন, প্রায় কয়েক মাস ধরে এখানকার বাসিন্দাদের চোখে ঘুম নেই। গতরাতে ভয়ংকর বোমার শব্দে কাঁপুনিতে এলাকার প্রায় ২০-২৫টি সেমিপাকা টিনশেড ও মাটির দেয়ালে বড় ফাটল ধরেছে। এখন এসব ঘরে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শরীফ বলেন, নির্ঘুম রাত পার করেছেন স্থানীয় লোকজন। রাত হলে মানুষের আতঙ্ক বেড়ে যায়।

ওপারের বিস্ফোরণে টেকনাফের সাবরাং ইউনিয়নসহ কয়েকটি গ্রামে লোকজনের ঘরবাড়িতে ফাটল ধরছে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আতঙ্কে সীমান্তবর্তী গ্রামের মানুষজন নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। রাখাইন রাজ্যের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক থাকার তথ্য দিয়ে ইউএনও আদনান চৌধুরী জানান, বসতবাড়ি ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তার ব্যবস্থা করা হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারে বিস্ফোরণের কম্পনে টেকনাফের ২৫ বাড়িতে ফাটল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে বিস্ফোরণের কম্পনে টেকনাফের ২৫ বাড়িতে ফাটল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] টেকনাফ, ১৯ অক্টোবর – মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই আরও তীব্র হয়েছে। গত কয়েক দিন ধরে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হচ্ছে। ফলে সৃষ্ট প্রচণ্ড ভূকম্পনে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে অন্তত ২৫টি ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের।এতে বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে এ এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।স্থানীয়রা জানান, মিয়ানমারের মংডু টাউনশিপের বিপরীতে সীমান্ত-সংলগ্ন এলাকায় টেকনাফের সাবরাং ইউনিয়নের অবস্থান। মধ্যখানে চার কিলোমিটার প্রস্থের নাফ নদী। সোমবার (১৪ অক্টোবর) রাতে তারা অন্তত দেড় শতাধিক মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনেছেন।মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কমপক্ষে ২০০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুদ্ধবিমান ও আকাশ থেকে বোমা ফেলেছে।স্থানীয় বাসিন্দা জাহেদ উল্লাহ বলেন, প্রায় কয়েক মাস ধরে এখানকার বাসিন্দাদের চোখে ঘুম নেই। গতরাতে ভয়ংকর বোমার শব্দে কাঁপুনিতে এলাকার প্রায় ২০-২৫টি সেমিপাকা টিনশেড ও মাটির দেয়ালে বড় ফাটল ধরেছে। এখন এসব ঘরে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শরীফ বলেন, নির্ঘুম রাত পার করেছেন স্থানীয় লোকজন। রাত হলে মানুষের আতঙ্ক বেড়ে যায়।ওপারের বিস্ফোরণে টেকনাফের সাবরাং ইউনিয়নসহ কয়েকটি গ্রামে লোকজনের ঘরবাড়িতে ফাটল ধরছে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আতঙ্কে সীমান্তবর্তী গ্রামের মানুষজন নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। রাখাইন রাজ্যের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক থাকার তথ্য দিয়ে ইউএনও আদনান চৌধুরী জানান, বসতবাড়ি ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তার ব্যবস্থা করা হবে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৯ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×