হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


সিলেট, ১৯ অক্টোবর – সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকাল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) গ্রেফতার করা হয়।

রুহুল আমিন সিলেট জেলার কানাইঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথম অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয়স্বজনকে জানান- তার স্বামীকে তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বিকাল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। নতুন বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৯ অক্টোবর – সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকাল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) গ্রেফতার করা হয়।রুহুল আমিন সিলেট জেলার কানাইঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথম অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয়স্বজনকে জানান- তার স্বামীকে তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বিকাল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।জানা যায়, নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। নতুন বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×