হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযানে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ নুর কবির (৩৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযুক্তের বাড়ি উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্পে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মায়ানমার থেকে নাফ নদীর মাধ্যমে ইয়াবার একটি বড় চালান আসতে পারে। এর ভিত্তিতে লেদা বিওপির একটি দল খরেরদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুরে সন্দেহভাজন নুর কবিরকে নদী পার হয়ে আসতে দেখে বিজিবি তাকে চারদিক থেকে ঘেরাও করে আটক করে। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত নুর কবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট এনে বাংলাদেশে পাচার করে আসছে। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযানে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ নুর কবির (৩৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযুক্তের বাড়ি উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্পে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মায়ানমার থেকে নাফ নদীর মাধ্যমে ইয়াবার একটি বড় চালান আসতে পারে। এর ভিত্তিতে লেদা বিওপির একটি দল খরেরদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুরে সন্দেহভাজন নুর কবিরকে নদী পার হয়ে আসতে দেখে বিজিবি তাকে চারদিক থেকে ঘেরাও করে আটক করে। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নুর কবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট এনে বাংলাদেশে পাচার করে আসছে। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×