হেলাল উদ্দিন টেকনাফ::
টেকনাফে নাফ নদী থেকে মোহাম্মদ রাসেল (২০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
সে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া আবুল কালামের ছেলে এবং পেশায় একজন জেলে ।
বুধবার সন্ধ্যায় নাফ নদীর মোহনা ঘোলারচর এলাকা থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর গামী একটি কাঠ বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় একটি নৌকা করে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে কয়েকজন ব্যক্তি ডুবে যাওয়া ট্রলারটিতে উদ্ধার তৎপরতা চালাতে ছুটে যান। এসময় রাসেল ডুবে যাওয়া ট্রলারের আটকে পড়ে নিখোঁজ ছিলেন। আজ বুধবার সন্ধ্যার দিকে ঘোলার চর এলাকা থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মোঃ হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




মন্তব্য করুন