হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোনাদিয়া চ্যানেলে ফিশিং ট্রলার দুর্ঘটনা : ২ জেলের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৪:১৪ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে ২ জেলের মৃত্যু হয়েছে।

তারা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামাল সংবাদটি নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার পারভেজ এর মালিকানাধীন ফিশিং বোট নিয়ে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যায়। দুই দিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুই জেলের মৃত্যু হয়। গেল রাত ১০ টার দিকে দুই জেলের মরদেহসহ উপকূলে ফিরে আসেন ১২ জেলে।

তবে দুর্ঘটনার শিকার ফিশিং ট্রলারে থাকা ২ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হলেও অবশিষ্ট ১২ জন উপকূলে ফিরেছেন এ দাবি স্থানীয় চেয়ারম্যানের। উপকূলে ফিরে আসা আরও ১২ জন জেলের মধ্যে আর কেউ আহত আছে কি না সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ ঘটনা নিয়ে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানিয়েছেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সোনাদিয়া চ্যানেলে ফিশিং ট্রলার দুর্ঘটনা : ২ জেলের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোনাদিয়া চ্যানেলে ফিশিং ট্রলার দুর্ঘটনা : ২ জেলের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৪:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে ২ জেলের মৃত্যু হয়েছে। তারা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)। মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামাল সংবাদটি নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার পারভেজ এর মালিকানাধীন ফিশিং বোট নিয়ে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যায়। দুই দিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুই জেলের মৃত্যু হয়। গেল রাত ১০ টার দিকে দুই জেলের মরদেহসহ উপকূলে ফিরে আসেন ১২ জেলে। তবে দুর্ঘটনার শিকার ফিশিং ট্রলারে থাকা ২ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হলেও অবশিষ্ট ১২ জন উপকূলে ফিরেছেন এ দাবি স্থানীয় চেয়ারম্যানের। উপকূলে ফিরে আসা আরও ১২ জন জেলের মধ্যে আর কেউ আহত আছে কি না সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনা নিয়ে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানিয়েছেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×