হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সচিবালয়ে গ্রেপ্তার ২৬ শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ অক্টোবর – সচিবালয়ে ঢুকে নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় কারাগারে যাওয়া ২৬ শিক্ষার্থী সদ্য নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তিনি বলেন, বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতি এবং ভয়-ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেপ্তার ২৬ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

তালেবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গেজড়িত। গ্রেপ্তার ২৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে এর কিছুক্ষণ পর আসামিদের আইনজীবীরা আগামী রবিবার জামিন শুনানি করার জন্য আবেদন করেন। পরে আদালত আগামী রবিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

গতকাল বুধবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া একদল শিক্ষার্থী। সেখান থেকে ৫৪ জনকে আটক করা হয়। পরে ২৮ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সচিবালয়ে গ্রেপ্তার ২৬ শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সচিবালয়ে গ্রেপ্তার ২৬ শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ অক্টোবর – সচিবালয়ে ঢুকে নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় কারাগারে যাওয়া ২৬ শিক্ষার্থী সদ্য নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।তিনি বলেন, বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতি এবং ভয়-ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেপ্তার ২৬ জনসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।তালেবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গেজড়িত। গ্রেপ্তার ২৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।তবে এর কিছুক্ষণ পর আসামিদের আইনজীবীরা আগামী রবিবার জামিন শুনানি করার জন্য আবেদন করেন। পরে আদালত আগামী রবিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।গতকাল বুধবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া একদল শিক্ষার্থী। সেখান থেকে ৫৪ জনকে আটক করা হয়। পরে ২৮ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।সূত্র: আমাদের সময়আইএ/ ২৪ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×