হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় এলএইচবি অটো ব্লক সেন্টারে অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালী সেতু এলাকায় শব্দদূষণ ও পরিবেশ লঙ্ঘনের দায়ে এল.এইচ.বি অটো ব্লক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

স্থানীয় পশ্চিম বাটাখালী এলাকার বাসিন্দা মো: সালাহ উদ্দিন নামের এক বাসিন্দা প্রতিষ্ঠানের বিকট শব্দ ও পরিবেশ দূষণের কারণে অসুস্থ রোগীদের ঘুমে ব্যাঘাতসহ সমস্যার পরিত্রাণ পেতে চকরিয়ার ইউএনও মোঃ ফখরুল ইসলামের কাছে অভিযোগ করলে, তিনি সহকারী কমিশনার ভূমিকে সরেজমিনে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

আবেদনকারী মোঃ সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন- ইট তৈরির মেশিনটি যখন চালু করা হয় তখন মেশিনের বিকট আওয়াজ ও শব্দের কারণে আমরা বাড়ীতে ঘুমাতে পারি না। পার্শ্ববর্তী সকল আবাসিক বসত বাড়ীর অসুস্থ ও স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের পড়ালেখায় ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

আবাসিক প্লটের মালিক হেলাল উদ্দিন জানান, আমাকে রিসাইকেলিং এর কথা বলে প্লটটি ভাড়া নিয়েছে কিন্ত ইট তৈরি করবে বলে জানায়নি। এখন তাদেরকে দোকানঘর ছেড়ে দিতে বলা হবে।

পরিবেশ সংশ্লিষ্টরা জানান, মানব দেহের শব্দের সহনশীল। অবস্থা হচ্ছে ৫০-৭০ ডেসিবল। কিন্তু এই ইট তৈরির মেশিনের আওয়াজ ১৫০-২০০ ডেসিবল
পর্যন্ত হবে। যাহা শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর সম্পূর্ণ পরিপন্থি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, এলাকাবাসীর সমস্যার বিষয়ে অবগত হয়ে সহকারী কমিশনার ভূমি অভিযান পরিচালনা করা হয়েছে। বৈধ নথি দেখাতে না পারায় ব্লক সেন্টারটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় এলএইচবি অটো ব্লক সেন্টারে অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় এলএইচবি অটো ব্লক সেন্টারে অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালী সেতু এলাকায় শব্দদূষণ ও পরিবেশ লঙ্ঘনের দায়ে এল.এইচ.বি অটো ব্লক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। স্থানীয় পশ্চিম বাটাখালী এলাকার বাসিন্দা মো: সালাহ উদ্দিন নামের এক বাসিন্দা প্রতিষ্ঠানের বিকট শব্দ ও পরিবেশ দূষণের কারণে অসুস্থ রোগীদের ঘুমে ব্যাঘাতসহ সমস্যার পরিত্রাণ পেতে চকরিয়ার ইউএনও মোঃ ফখরুল ইসলামের কাছে অভিযোগ করলে, তিনি সহকারী কমিশনার ভূমিকে সরেজমিনে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। আবেদনকারী মোঃ সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন- ইট তৈরির মেশিনটি যখন চালু করা হয় তখন মেশিনের বিকট আওয়াজ ও শব্দের কারণে আমরা বাড়ীতে ঘুমাতে পারি না। পার্শ্ববর্তী সকল আবাসিক বসত বাড়ীর অসুস্থ ও স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের পড়ালেখায় ব্যঘাত সৃষ্টি হচ্ছে। আবাসিক প্লটের মালিক হেলাল উদ্দিন জানান, আমাকে রিসাইকেলিং এর কথা বলে প্লটটি ভাড়া নিয়েছে কিন্ত ইট তৈরি করবে বলে জানায়নি। এখন তাদেরকে দোকানঘর ছেড়ে দিতে বলা হবে। পরিবেশ সংশ্লিষ্টরা জানান, মানব দেহের শব্দের সহনশীল। অবস্থা হচ্ছে ৫০-৭০ ডেসিবল। কিন্তু এই ইট তৈরির মেশিনের আওয়াজ ১৫০-২০০ ডেসিবল পর্যন্ত হবে। যাহা শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর সম্পূর্ণ পরিপন্থি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, এলাকাবাসীর সমস্যার বিষয়ে অবগত হয়ে সহকারী কমিশনার ভূমি অভিযান পরিচালনা করা হয়েছে। বৈধ নথি দেখাতে না পারায় ব্লক সেন্টারটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×