হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু মিয়া অস্ত্র-গুলিসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৮:২৭ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় মো. লেদু মিয়া নামে দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ছয়টি দেশীয় একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে র‍্যাব-১৫’র এএসপি মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মো. লেদু মিয়া চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে গরু চোর চক্রের অন্যতম সদস্য।

এএসপি বিল্লাল জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু মিয়া দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা, মাছের ঘের দখল ও গরু চুরির সঙ্গে জড়িত। তাকে ধরতে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল র‍্যাব। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চৌয়ারফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে লেদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি বাড়ির খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ৬টি দেশীয় একনলা বন্দুুক এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, সন্ত্রাসী লেদু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, গরু চুরি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মামলা করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু মিয়া অস্ত্র-গুলিসহ গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু মিয়া অস্ত্র-গুলিসহ গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় মো. লেদু মিয়া নামে দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ছয়টি দেশীয় একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে র‍্যাব-১৫’র এএসপি মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. লেদু মিয়া চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে গরু চোর চক্রের অন্যতম সদস্য। এএসপি বিল্লাল জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু মিয়া দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা, মাছের ঘের দখল ও গরু চুরির সঙ্গে জড়িত। তাকে ধরতে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল র‍্যাব। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চৌয়ারফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে লেদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি বাড়ির খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ৬টি দেশীয় একনলা বন্দুুক এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সন্ত্রাসী লেদু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, গরু চুরি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মামলা করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×