হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় গোসলের জন্য রাখা বালতির পানিতে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় বালতির পানিতে ডুবে মোহাম্মদ আরশ নামে ১৬ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩ নভেম্বর) সকাল ১১টার চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের এস কে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আরশ ওই এলাকার আনোয়ারুল আজিম আনারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ।

স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে শিশু আরশ বাড়ির উঠানে খেলা করেছিল। এসময় তার মা বাড়ির ভেতরে রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় পরিবার সদস্যদের অগোচরে উঠানে থাকা বালতির পানিতে ডুবে আটকে পড়েন শিশু আরশ।
এভাবে দীর্ঘক্ষণ ধরে শিশু আরশ ঘরের ভেতরে না ফেরায় তার মা ঘর থেকে বের হয়ে তাঁকে উঠান থাকা বালতির পানির ভেতর থেকে উদ্ধার করেন। পরক্ষণে শিশু আরশকে চকরিয়া উপজেলাসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় গোসলের জন্য রাখা বালতির পানিতে শিশুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় গোসলের জন্য রাখা বালতির পানিতে শিশুর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় বালতির পানিতে ডুবে মোহাম্মদ আরশ নামে ১৬ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩ নভেম্বর) সকাল ১১টার চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের এস কে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আরশ ওই এলাকার আনোয়ারুল আজিম আনারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ। স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে শিশু আরশ বাড়ির উঠানে খেলা করেছিল। এসময় তার মা বাড়ির ভেতরে রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় পরিবার সদস্যদের অগোচরে উঠানে থাকা বালতির পানিতে ডুবে আটকে পড়েন শিশু আরশ। এভাবে দীর্ঘক্ষণ ধরে শিশু আরশ ঘরের ভেতরে না ফেরায় তার মা ঘর থেকে বের হয়ে তাঁকে উঠান থাকা বালতির পানির ভেতর থেকে উদ্ধার করেন। পরক্ষণে শিশু আরশকে চকরিয়া উপজেলাসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×