অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার।
বীরত্বপূর্ণ অবদান রাখায় শহীদ তানজিমের স্মরণে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে’শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।’
পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে, ‘শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস’সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প
কলেজ অধ্যক্ষ জানান, এই মহতি সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।’
২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে নতুন নামে পরিবর্তিত হয়েছে এছাড়াও পরিবর্তন ঘটেছে লোগোতে।
- মরিচ্যায় বিজিবির অভিযানে ব্যাটারি বক্স থেকে ইয়াবা-গুলি উদ্ধার, ইজিবাইক চালক আটক
- বন্যার্তদের সেবায় মৈত্রী’০২ এর কার্যক্রম প্রশংসনীয়-রামুতে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক শহীদুল ইসলাম




মন্তব্য করুন