হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুটি ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে ০৮ এপিবিএন। শুক্রবার রাতে এ অভিযান পরিচালিত হয়।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্যাম্প-১৮-এর ব্লক এম/২ এলাকায় অভিযান পরিচালনা করে এপিবিএন। এইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা ৩ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে অভিযানস্থল থেকে দুটি সচল ওয়ান শুটার গান এবং দুটি ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় জমা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
Print Image
শহিদ রুবেল:: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুটি ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে ০৮ এপিবিএন। শুক্রবার রাতে এ অভিযান পরিচালিত হয়। এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্যাম্প-১৮-এর ব্লক এম/২ এলাকায় অভিযান পরিচালনা করে এপিবিএন। এইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা ৩ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে অভিযানস্থল থেকে দুটি সচল ওয়ান শুটার গান এবং দুটি ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় জমা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×