হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূতসহ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

শহিদ রুবেল::

ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়ান লেচারভির নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি ক্যাম্পে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (১০ নভেম্বর) সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-৯ এ অবস্থিত ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা রেজিস্ট্রেশন সেন্টারের কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন। উপস্থিত রোহিঙ্গাদের সাথে কথোপকথনে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন।

পরে দলটি ডাব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার ফুড আউটলেট পরিদর্শন করেন এবং রেশন কার্যক্রম সম্পর্কে রোহিঙ্গাদের মতামত নেন। এইছাড়াও ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারে গিয়েও তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এরপর প্রতিনিধি দল ক্যাম্প-৫ এ এনজিও ফোরাম পরিচালিত বেকারি শপ এবং ক্যাম্প-২০ এক্সটেনশনে আইওম পরিচালিত রোহিঙ্গা সংস্কৃতি ও শরণার্থী বিষয়ক আলোচনা কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানে উপস্থিত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে রোহিঙ্গারা মিয়ানমারে তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ তুলে ধরেন।

সবশেষে দলটি আইওম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন শেষে তাদের কার্যক্রম সম্পন্ন করেন।

প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গুইলেম অড্রেন দে কারড্রেল এবং রাজনৈতিক সংযুক্তি এমিলি পালাহোয়ান।
####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূতসহ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূতসহ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল:: ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়ান লেচারভির নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি ক্যাম্পে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (১০ নভেম্বর) সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-৯ এ অবস্থিত ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা রেজিস্ট্রেশন সেন্টারের কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন। উপস্থিত রোহিঙ্গাদের সাথে কথোপকথনে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন। পরে দলটি ডাব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার ফুড আউটলেট পরিদর্শন করেন এবং রেশন কার্যক্রম সম্পর্কে রোহিঙ্গাদের মতামত নেন। এইছাড়াও ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারে গিয়েও তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধি দল ক্যাম্প-৫ এ এনজিও ফোরাম পরিচালিত বেকারি শপ এবং ক্যাম্প-২০ এক্সটেনশনে আইওম পরিচালিত রোহিঙ্গা সংস্কৃতি ও শরণার্থী বিষয়ক আলোচনা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে উপস্থিত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে রোহিঙ্গারা মিয়ানমারে তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ তুলে ধরেন। সবশেষে দলটি আইওম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন শেষে তাদের কার্যক্রম সম্পন্ন করেন। প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গুইলেম অড্রেন দে কারড্রেল এবং রাজনৈতিক সংযুক্তি এমিলি পালাহোয়ান। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×