হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

চকরিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর দোকান ও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফান উদ্দিন।

দণ্ডিত দুইটি বেকারির মধ্যে বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকার হ্যালো ব্রেড এর ম্যানেজার আবু ছালেহকে ৫০ হাজার টাকা এবং চিরিঙ্গা ইউনিয়নের মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারী এর স্বত্বাধিকারী মো:ফোরকানকে ৫০ হাজার টাকা সহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজার এর পরিদর্শক রনজিত কুমার মল্লিক ও চকরিয়া থানার এসআই আনিছুর এর নেতৃত্বে থানার পুলিশের একটি টিম।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো.এরফান উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা লঙ্ঘন করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, একই সময়ে আদালত কযেকটি ফিলিং স্টেশন, নির্মাণ সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচুপি, ভেজাল তৈল বিক্রি করা হচ্ছে কীনা যাছাই করা হয়। এসময় দোকান মালিক এবং সংশ্লিষ্টদের উল্লেখিত বিষয়ে বিশেষভাবে সর্তক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: চকরিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর দোকান ও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. এরফান উদ্দিন। দণ্ডিত দুইটি বেকারির মধ্যে বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকার হ্যালো ব্রেড এর ম্যানেজার আবু ছালেহকে ৫০ হাজার টাকা এবং চিরিঙ্গা ইউনিয়নের মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারী এর স্বত্বাধিকারী মো:ফোরকানকে ৫০ হাজার টাকা সহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কক্সবাজার এর পরিদর্শক রনজিত কুমার মল্লিক ও চকরিয়া থানার এসআই আনিছুর এর নেতৃত্বে থানার পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো.এরফান উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই নির্দেশনা লঙ্ঘন করে পণ্যদ্রব্য বাজারজাত করার অপরাধে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, একই সময়ে আদালত কযেকটি ফিলিং স্টেশন, নির্মাণ সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচুপি, ভেজাল তৈল বিক্রি করা হচ্ছে কীনা যাছাই করা হয়। এসময় দোকান মালিক এবং সংশ্লিষ্টদের উল্লেখিত বিষয়ে বিশেষভাবে সর্তক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×