হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরিয়ায় ইসরাইলি হামলা, নিহত ৩৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


দামেস্ক, ২১ নভেম্বর – সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় আবাসিক ভবনগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

পালমিরা শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা একটি প্রাচীন শহর। এটি ২০১৫ সালে আইএসের দখলে চলে যায় এবং ওই সময় শহরের একটি বড় অংশ ধ্বংস হয়। পরে সিরিয়ার সেনাবাহিনী শহরটি পুনর্দখল করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বুধবার (২০ নভেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল-তানাফ অঞ্চল থেকে পালমিরায় এই বিমান হামলা চালানো হয়। ইরাক সীমান্তের কাছে অবস্থিত আল-তানাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে সিরিয়ার ওপরও ইসরায়েলের হামলার মাত্রা বেড়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি সিরিয়া-লেবানন সীমান্তে ট্রানজিট রুটে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, এসব রুট হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরিয়ায় ইসরাইলি হামলা, নিহত ৩৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরিয়ায় ইসরাইলি হামলা, নিহত ৩৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] দামেস্ক, ২১ নভেম্বর – সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় আবাসিক ভবনগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।পালমিরা শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা একটি প্রাচীন শহর। এটি ২০১৫ সালে আইএসের দখলে চলে যায় এবং ওই সময় শহরের একটি বড় অংশ ধ্বংস হয়। পরে সিরিয়ার সেনাবাহিনী শহরটি পুনর্দখল করে।বুধবার (২০ নভেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল-তানাফ অঞ্চল থেকে পালমিরায় এই বিমান হামলা চালানো হয়। ইরাক সীমান্তের কাছে অবস্থিত আল-তানাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে সিরিয়ার ওপরও ইসরায়েলের হামলার মাত্রা বেড়েছে।ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি সিরিয়া-লেবানন সীমান্তে ট্রানজিট রুটে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, এসব রুট হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×