হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন


পিরোজপুর, ২৪ নভেম্বর – পিরোজপুরের নেছারাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

আহত ছাত্রদল কর্মীরা হলেন—মো. হাসান, সিয়াম এবং রিয়ান।

অভিযুক্তরা হলেন—উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।

হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ বলেন, সকালে জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন বলেন, মারামারির ঘটনাটি শুনেছি। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] পিরোজপুর, ২৪ নভেম্বর – পিরোজপুরের নেছারাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আহত ছাত্রদল কর্মীরা হলেন—মো. হাসান, সিয়াম এবং রিয়ান।অভিযুক্তরা হলেন—উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ বলেন, সকালে জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়।নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুনির হোসেন বলেন, মারামারির ঘটনাটি শুনেছি। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৪ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×