হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ নভেম্বর – সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একই আদেশে তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু ও মেয়ে মুনতাহা রিদায়ী লামকেও দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ স্থায়ী নিষেধাজ্ঞা দেন। এ সময় উপস্থিত ছিলেন, দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এর আগে, তাদের ৬০ দিনের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। এরই মধ্যে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

প্রসঙ্গত, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর গত ২ অক্টোবর বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ নভেম্বর – সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একই আদেশে তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু ও মেয়ে মুনতাহা রিদায়ী লামকেও দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে।সোমবার (২৫ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ স্থায়ী নিষেধাজ্ঞা দেন। এ সময় উপস্থিত ছিলেন, দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।এর আগে, তাদের ৬০ দিনের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। এরই মধ্যে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।প্রসঙ্গত, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর গত ২ অক্টোবর বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৫ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×