হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ নভেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

তিনি জানান, ২৪ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ থেকে ছাত্রলীগ নেতা ইমন খান জীবনকে গ্রেফতার করা হয়। গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাবির শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশী অস্ত্র দিয়ে তাদের ওপর দফায় দফায় হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তাধীন এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ওই মামলার এজাহারভুক্ত আসামি ইমন খান জীবনকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ নভেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, ২৪ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ থেকে ছাত্রলীগ নেতা ইমন খান জীবনকে গ্রেফতার করা হয়। গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাবির শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।ডিসি তালেবুর রহমান আরও বলেন, আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশী অস্ত্র দিয়ে তাদের ওপর দফায় দফায় হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।তদন্তাধীন এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ওই মামলার এজাহারভুক্ত আসামি ইমন খান জীবনকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×