হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮:২১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কমান্ডার লে. কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে মায়ানমার সীমানা থেকে বাংলাদেশের সীমানায় একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে হলুদ রংয়ের একটি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কমান্ডার লে. কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে মায়ানমার সীমানা থেকে বাংলাদেশের সীমানায় একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে হলুদ রংয়ের একটি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×