হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ নভেম্বর – গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি-দাওয়ার নগরীতে রূপ নেয় ঢাকা শহর। অনেকের অভিযোগ, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনের ইন্ধন যোগাচ্ছে।

সবশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ছেলে ও স্বাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ফেসবুকে সোহেল তাজ লিখেন, ‘হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’।

দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছেন সোহেল তাজ। তিনি বেশকিছু ইস্যু তুলে ধরে বলেছেন, ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপাদেরকে চিনি’।

আওয়ামী লীগের সমর্থকদের অনেকে সোহেল তাজকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করছেন সামাজিকমাধ্যমে। যা দৃষ্টি এড়ায়নি তার।

সোহেল তাজ বলছেন, আওয়ামী লীগ নীতি বিচ্যুত দল।

তিনি আরো লিখেন, ‘আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার’।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ নভেম্বর – গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি-দাওয়ার নগরীতে রূপ নেয় ঢাকা শহর। অনেকের অভিযোগ, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনের ইন্ধন যোগাচ্ছে।সবশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী কুপিয়ে হত্যা করা হয়।এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ছেলে ও স্বাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ।বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ফেসবুকে সোহেল তাজ লিখেন, ‘হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’।দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছেন সোহেল তাজ। তিনি বেশকিছু ইস্যু তুলে ধরে বলেছেন, ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে।ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপাদেরকে চিনি’।আওয়ামী লীগের সমর্থকদের অনেকে সোহেল তাজকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করছেন সামাজিকমাধ্যমে। যা দৃষ্টি এড়ায়নি তার।সোহেল তাজ বলছেন, আওয়ামী লীগ নীতি বিচ্যুত দল।তিনি আরো লিখেন, ‘আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার’। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×