হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় নিহত ৬ ভাইয়ের সেই পরিবারের জন্য প্রশাসনের জমিসহ ৮টি বাড়ি নির্মাণ কাজ উদ্বোধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৯:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮টি জমিসহ গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়া এলাকার বাড়ি নির্মাণকাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

প্রসঙ্গত: কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ মহোদয় এর নির্দেশনা- মোতাবেক ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে নিহতদের পরিবারের জন্য এসব ঘর বাস্তবায়ন করা হচ্ছে। ডুলাহাজারা নাথপাড়ার পাশে সরকারি খাস জায়গায় একসঙ্গে ৮টি গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

নির্মাণ কাজ উদ্ধোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) মো.রাহাত উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রসঙ্গত: গত ৮ ফেব্রæয়ারী ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বনবিভাগের নার্সারী এলাকায় বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচ সহোদর অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দীপক সুশীল (৩৬) ও চম্পক সুশীল (৩৬), স্বরণ সুশীল (২৮) নিহত ও এক বোন হীরা সুশীল (২৭) অপর দুই ভাই রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) গুরুতর আহত হন। পরে রক্তিম সুশীলও মারা যান চমেক হাসপাতালে। হতাহত সবার বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামে। তাঁরা ওই গ্রামের মৃত সরোজ সুশীলের ছেলে-মেয়ে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় নিহত ৬ ভাইয়ের সেই পরিবারের জন্য প্রশাসনের জমিসহ ৮টি বাড়ি নির্মাণ কাজ উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় নিহত ৬ ভাইয়ের সেই পরিবারের জন্য প্রশাসনের জমিসহ ৮টি বাড়ি নির্মাণ কাজ উদ্বোধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৯:৪৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮টি জমিসহ গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়া এলাকার বাড়ি নির্মাণকাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। প্রসঙ্গত: কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ মহোদয় এর নির্দেশনা- মোতাবেক ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে নিহতদের পরিবারের জন্য এসব ঘর বাস্তবায়ন করা হচ্ছে। ডুলাহাজারা নাথপাড়ার পাশে সরকারি খাস জায়গায় একসঙ্গে ৮টি গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। নির্মাণ কাজ উদ্ধোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) মো.রাহাত উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: গত ৮ ফেব্রæয়ারী ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বনবিভাগের নার্সারী এলাকায় বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচ সহোদর অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দীপক সুশীল (৩৬) ও চম্পক সুশীল (৩৬), স্বরণ সুশীল (২৮) নিহত ও এক বোন হীরা সুশীল (২৭) অপর দুই ভাই রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) গুরুতর আহত হন। পরে রক্তিম সুশীলও মারা যান চমেক হাসপাতালে। হতাহত সবার বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামে। তাঁরা ওই গ্রামের মৃত সরোজ সুশীলের ছেলে-মেয়ে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×