হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় প্রতিবন্ধীদের মাঝে কৃত্রিম হাত-পা ও সহায়ক উপকরণ বিতরণ করলেন সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন হাত পা বিহীন নারী-পুরুষের মাঝে কৃত্রিম হাত-পা সহ সহায়ক উপকরণ বিতরণ ও আরও ১০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপন্ এসব মানুষের হাতে সহায়ক উপকরণ তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি) সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

চকরিয়া পৌরসভার ভরামুহুরী ৪নং ওয়ার্ডের ভরামুহুরীস্থ বেসরকারি এনজিও সংস্থা এসএআরপিভি (সার্ভ)এর কার্যালয়ে সংস্থাটির সার্বিক তত্ত্বাবধানে এ উপকরণ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য সালাহউদ্দিন আহমেদ এধরণের মহতি উদ্যোগের জন্য সার্ভকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সার্ভের সম্মেলন কক্ষে আয়োজিত সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভ কক্সবাজারের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, স্থানীয় পৌর কাউন্সিলর জাফর আলম কালু সহ অনেকেই।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় প্রতিবন্ধীদের মাঝে কৃত্রিম হাত-পা ও সহায়ক উপকরণ বিতরণ করলেন সালাহউদ্দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় প্রতিবন্ধীদের মাঝে কৃত্রিম হাত-পা ও সহায়ক উপকরণ বিতরণ করলেন সালাহউদ্দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন হাত পা বিহীন নারী-পুরুষের মাঝে কৃত্রিম হাত-পা সহ সহায়ক উপকরণ বিতরণ ও আরও ১০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপন্ এসব মানুষের হাতে সহায়ক উপকরণ তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি) সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। চকরিয়া পৌরসভার ভরামুহুরী ৪নং ওয়ার্ডের ভরামুহুরীস্থ বেসরকারি এনজিও সংস্থা এসএআরপিভি (সার্ভ)এর কার্যালয়ে সংস্থাটির সার্বিক তত্ত্বাবধানে এ উপকরণ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য সালাহউদ্দিন আহমেদ এধরণের মহতি উদ্যোগের জন্য সার্ভকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সার্ভের সম্মেলন কক্ষে আয়োজিত সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভ কক্সবাজারের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, স্থানীয় পৌর কাউন্সিলর জাফর আলম কালু সহ অনেকেই।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×