হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরিজে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগ্রেসরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ ডিসেম্বর – মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করেছিল বাংলাদেশের মেয়েরা। সিলেটে টি-টোয়েন্টি সিরিজে সেই ছন্দ আর থাকেনি। প্রথম ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ১২ রানে। এবার সিরিজ বাঁচাতে আইরিশদের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেটের লাক্কাতুরায় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এর আগে প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে আশা জাগিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। ১৭০ রানের টার্গেটে নেমে শতরানের রেকর্ড জুটির পরও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে নারী ক্রিকেট দলের সামনে জয়ের বিকল্প নেই।

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি করে ১০৩ রান। এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এরপরের ৬৭ রান তুলতে হিমশিম খেয়েছেন জ্যোতিরা। লক্ষ্য থেকে ১২ রান দূরে থামতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এর আগে কখনো এত রানের লক্ষ্য ছুঁয়ে দেখেনি বাংলাদেশ। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৫ রান তাড়া করে জিতেছিল টাইগ্রেসরা। তাতে ১৭০ রান করতে পারলে নতুন রেকর্ড হতো তাদের। কিন্তু সেটি আর হয়নি।

তবে সিরিজে ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে জাহানারা আলম বলেন, প্রথম ম্যাচে কিছু ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে এটি (প্রথম ম্যাচ) আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। আমাদের আরও দুই-তিনজন মিলে যদি রান করতে পারে তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি। আগের ভুলগুলোকে সুধরে জয়ে ফিরতে তিনি মিডল অর্ডার ব্যাটারদের প্রতিও আস্থা রাখছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরিজে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগ্রেসরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরিজে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগ্রেসরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ ডিসেম্বর – মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করেছিল বাংলাদেশের মেয়েরা। সিলেটে টি-টোয়েন্টি সিরিজে সেই ছন্দ আর থাকেনি। প্রথম ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ১২ রানে। এবার সিরিজ বাঁচাতে আইরিশদের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট।শনিবার (৭ ডিসেম্বর) সিলেটের লাক্কাতুরায় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।এর আগে প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে আশা জাগিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। ১৭০ রানের টার্গেটে নেমে শতরানের রেকর্ড জুটির পরও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে নারী ক্রিকেট দলের সামনে জয়ের বিকল্প নেই।সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি করে ১০৩ রান। এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এরপরের ৬৭ রান তুলতে হিমশিম খেয়েছেন জ্যোতিরা। লক্ষ্য থেকে ১২ রান দূরে থামতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এর আগে কখনো এত রানের লক্ষ্য ছুঁয়ে দেখেনি বাংলাদেশ। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৫ রান তাড়া করে জিতেছিল টাইগ্রেসরা। তাতে ১৭০ রান করতে পারলে নতুন রেকর্ড হতো তাদের। কিন্তু সেটি আর হয়নি।তবে সিরিজে ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে জাহানারা আলম বলেন, প্রথম ম্যাচে কিছু ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে এটি (প্রথম ম্যাচ) আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। আমাদের আরও দুই-তিনজন মিলে যদি রান করতে পারে তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি। আগের ভুলগুলোকে সুধরে জয়ে ফিরতে তিনি মিডল অর্ডার ব্যাটারদের প্রতিও আস্থা রাখছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×