হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম-রাজশাহীসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ ডিসেম্বর – সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় এবার ১২ জেলার পুলিশ সুপার (এসপি) মর্যাদার কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। নতুন আইজিপি দায়িত্বে আসার এক মাসের মাথায় এসব পুলিশ সুপার বদলের এ আদেশ দেয়া হলো।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ওই ১২ জেলায় নতুন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তবে বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কোথায় বদলি করা হয়েছে, সেই আদেশ হয়নি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়। নতুন যেসব পুলিশ কর্মকর্তাদের এসব জেলায় পাঠানো হচ্ছে তারা এখন পিবিআই, এসবি, কমাড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধা, অ্যান্টি টেররিজম ইউনিট, এবিপিএন, ডিআইজি রেঞ্জ অফিস, পুলিশ অধিদপ্তর ও সদর দপ্তরে পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর, ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রাম-রাজশাহীসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম-রাজশাহীসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ ডিসেম্বর – সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় এবার ১২ জেলার পুলিশ সুপার (এসপি) মর্যাদার কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। নতুন আইজিপি দায়িত্বে আসার এক মাসের মাথায় এসব পুলিশ সুপার বদলের এ আদেশ দেয়া হলো।বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ওই ১২ জেলায় নতুন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তবে বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কোথায় বদলি করা হয়েছে, সেই আদেশ হয়নি।চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়। নতুন যেসব পুলিশ কর্মকর্তাদের এসব জেলায় পাঠানো হচ্ছে তারা এখন পিবিআই, এসবি, কমাড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধা, অ্যান্টি টেররিজম ইউনিট, এবিপিএন, ডিআইজি রেঞ্জ অফিস, পুলিশ অধিদপ্তর ও সদর দপ্তরে পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত ছিলেন।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।এছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর, ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×