হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল।

শুক্রবার বেলা ১১টার দিকে উপদেষ্টার পদমর্যাদার খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।

প্রতিনিধি দলটি পরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কও পরিদর্শন করেছে।

উখিয়ায় শিবির সংশ্লিষ্ট ও প্রতিনিধি দলের সঙ্গে থাকা স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৪ এ/১০ ব্লকে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার শপ পরিদর্শন করে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

রোহিঙ্গা শিবির-৮ ওয়েস্ট সি আইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে সার্বিক দৃশ্য দেখেন তারা।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মায়ানমার সীমান্ত এলাকার সার্বিক দৃশ্য দেখেন। পরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত লাইভলীহুড প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় সেন্টারের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ পরিদর্শন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রতিনিধি দলের সদস্য, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, ক্যাম্প প্রশাসন ও এনজিও প্রতিনিধিদের অনেকেই ছিলেন।সামছু-দ্দৌজা বলেন, পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রোহিঙ্গা সংশ্লিষ্ট জড়িত সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১১টার দিকে উপদেষ্টার পদমর্যাদার খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। প্রতিনিধি দলটি পরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কও পরিদর্শন করেছে। উখিয়ায় শিবির সংশ্লিষ্ট ও প্রতিনিধি দলের সঙ্গে থাকা স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৪ এ/১০ ব্লকে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার শপ পরিদর্শন করে। রোহিঙ্গা শিবির-৮ ওয়েস্ট সি আইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে সার্বিক দৃশ্য দেখেন তারা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মায়ানমার সীমান্ত এলাকার সার্বিক দৃশ্য দেখেন। পরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত লাইভলীহুড প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সেন্টারের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ পরিদর্শন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রতিনিধি দলের সদস্য, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, ক্যাম্প প্রশাসন ও এনজিও প্রতিনিধিদের অনেকেই ছিলেন।সামছু-দ্দৌজা বলেন, পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রোহিঙ্গা সংশ্লিষ্ট জড়িত সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×