হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবাসহ গ্রেপ্তার ৬ জন, দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহ করতো তারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৬:২৯ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী ও নরসিংদীর সদর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, মঙ্গলবার (২২ মার্চ) রাত পৌনে ৩টা থেকে বুধবার (২৩ মার্চ) ভোর সোয়া ৫টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকার দনিয়া ও গোলাপবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০০৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— মো. লুৎফুর রহমান (৪০), ইয়াসমিন (৪০) ও উম্মে সালমা (১৯)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে র‌্যাব-১০ এর অপর একটি দল নরসিংদী সদরের বাগহাটা পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

তারা হলেন— আব্দুল হাকিম (২৪), মো. রাব্বি (১৯) ও আইয়ুব আলী (২১)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ইয়াবাসহ গ্রেপ্তার ৬ জন, দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহ করতো তারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবাসহ গ্রেপ্তার ৬ জন, দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহ করতো তারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৬:২৯ অপরাহ্ন
Print Image
রাজধানীর যাত্রাবাড়ী ও নরসিংদীর সদর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, মঙ্গলবার (২২ মার্চ) রাত পৌনে ৩টা থেকে বুধবার (২৩ মার্চ) ভোর সোয়া ৫টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকার দনিয়া ও গোলাপবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০০৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— মো. লুৎফুর রহমান (৪০), ইয়াসমিন (৪০) ও উম্মে সালমা (১৯)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে র‌্যাব-১০ এর অপর একটি দল নরসিংদী সদরের বাগহাটা পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তারা হলেন— আব্দুল হাকিম (২৪), মো. রাব্বি (১৯) ও আইয়ুব আলী (২১)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×