হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে চান জয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ ডিসেম্বর – ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন আলোচিত নির্মাতা, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কারণটি ছিল পূর্বাচলের একটি জমি। আর সেই চিঠির একটি কপি ভাইরাল হয় নেটদুনিয়ায়। যেকারণে সমালোচনা মুখেও পড়তে হয় জয়কে।

সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর বিতর্কের মুখে পড়েন এই উপস্থাপক। অনেকেই তাকে আওয়ামী লীগের ‘দোসর’ বলে সম্বোধনও করছেন। প্রশ্ন উঠেছে- বিগত সরকারের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখে তিনি কী কী ফয়দা লুটেছেন?

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এসব আলোচনা-সমালোচনার মধ্যে আবারও মুখ খুলেছেন তিনি। সম্প্রতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমার প্রিমিয়ার শোতে জয় জানান, ওই জমির জন্য অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে বাবা ডাকতে তার কোনো আপত্তি নেই।

জয়ের কথায়, ‘একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয়। সেটা অনেকেই করেছে। কেউ কম, কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই। কারণ আমি অনুতপ্ত।’

জমির প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকব। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকব।’

আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে চান জয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে চান জয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ডিসেম্বর – ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন আলোচিত নির্মাতা, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কারণটি ছিল পূর্বাচলের একটি জমি। আর সেই চিঠির একটি কপি ভাইরাল হয় নেটদুনিয়ায়। যেকারণে সমালোচনা মুখেও পড়তে হয় জয়কে।সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর বিতর্কের মুখে পড়েন এই উপস্থাপক। অনেকেই তাকে আওয়ামী লীগের ‘দোসর’ বলে সম্বোধনও করছেন। প্রশ্ন উঠেছে- বিগত সরকারের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখে তিনি কী কী ফয়দা লুটেছেন?এসব আলোচনা-সমালোচনার মধ্যে আবারও মুখ খুলেছেন তিনি। সম্প্রতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমার প্রিমিয়ার শোতে জয় জানান, ওই জমির জন্য অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে বাবা ডাকতে তার কোনো আপত্তি নেই।জয়ের কথায়, ‘একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয়। সেটা অনেকেই করেছে। কেউ কম, কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই। কারণ আমি অনুতপ্ত।’জমির প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকব। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকব।’আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×