হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৩ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৭ ডিসেম্বর – যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক স্কুলে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রতিবেদনে বলা হয়েছে, উইসকনসিনের ওই স্কুলে বন্দুক হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। নিহত বন্দুকধারী একজন নারী এবং তিনি ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দাবি করছে।

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস বলেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উইসকনসিনের গভর্নর টনি এভারস বলেছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন বাবা, একজন দাদা ও একজন গভর্নর হিসেবে এটা আমার কাছে অচিন্তনীয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং সে আর কখনো ফিরে আসবে না!

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৩ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৩ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৭ ডিসেম্বর – যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক স্কুলে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, উইসকনসিনের ওই স্কুলে বন্দুক হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। নিহত বন্দুকধারী একজন নারী এবং তিনি ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দাবি করছে।ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস বলেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।উইসকনসিনের গভর্নর টনি এভারস বলেছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন বাবা, একজন দাদা ও একজন গভর্নর হিসেবে এটা আমার কাছে অচিন্তনীয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং সে আর কখনো ফিরে আসবে না!সূত্র: জাগো নিউজআইএ/ ১৭ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×