হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাশার আল-আসাদকে তালাক দেবেন স্ত্রী, মস্কো ছেড়ে যাবেন লন্ডনে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


মস্কো, ২৩ ডিসেম্বর – মস্কোর জীবন নিয়ে সন্তুষ্ট নন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। শোনা যাচ্ছে, স্বামী বাশারের বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন আসমা। একইসাথে তিনি মস্কো ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যেতে চান। আরব ও তুর্কি মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।

জানা গেছে, ব্রিটিশ-সিরিয়ান নাগরিক আসাদ-পত্নী আসমা, যিনি সিরিয়ান মা-বাবার সন্তান হিসেবে লন্ডনে বেড়ে ওঠেন। পরে আসমা ২০০০ সালে সিরিয়ায় পাড়ি জমান। ওই বছরই বাশার আল-আসাদকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল ২৫ বছর।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল-আসাদ মস্কোতে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানোর অনুমোদনও নেই।

এদিকে, বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করা হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সৌদি ও তুর্কি মিডিয়া। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন। যদিও এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি রুশ কর্তৃপক্ষের।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাশার আল-আসাদকে তালাক দেবেন স্ত্রী, মস্কো ছেড়ে যাবেন লন্ডনে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাশার আল-আসাদকে তালাক দেবেন স্ত্রী, মস্কো ছেড়ে যাবেন লন্ডনে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৩ ডিসেম্বর – মস্কোর জীবন নিয়ে সন্তুষ্ট নন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। শোনা যাচ্ছে, স্বামী বাশারের বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন আসমা। একইসাথে তিনি মস্কো ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যেতে চান। আরব ও তুর্কি মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।জানা গেছে, ব্রিটিশ-সিরিয়ান নাগরিক আসাদ-পত্নী আসমা, যিনি সিরিয়ান মা-বাবার সন্তান হিসেবে লন্ডনে বেড়ে ওঠেন। পরে আসমা ২০০০ সালে সিরিয়ায় পাড়ি জমান। ওই বছরই বাশার আল-আসাদকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল ২৫ বছর।সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল-আসাদ মস্কোতে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানোর অনুমোদনও নেই।এদিকে, বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করা হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সৌদি ও তুর্কি মিডিয়া। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন। যদিও এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি রুশ কর্তৃপক্ষের।সূত্র: বিডি-প্রতিদিনআইএ/ ২৩ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×