হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় কারামুক্ত যুবদল নেতাকে নিয়ে সড়কে মিছিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের সহ সভাপতি, সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন চৌধুরীর সমর্থনে সড়কে মিছিল হয়েছে। পেকুয়ায় আলোচিত মাস্টার আরিফ হত্যা মামলায় শাহাদাত হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাকে বরণ করা হয়।

এসময় বিএনপি,যুবদল, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের লোকজন তাকে ফুল দিয়ে সংবর্ধিত করে। পরে জামিনে মুক্তিপ্রাপ্ত যুবদলের টইটংয়ের জৈষ্ঠ নেতা শাহাদাত হোসেনকে নিয়ে সড়কে মিছিল হয়েছে। দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তাকে অভ্যর্থণা জানাতে এবিসি সড়কের সীমান্তবর্তী ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়ে জড়ো হন। এসময় মোটর শোভাযাত্রা সহকারে সড়ক প্রদক্ষিনসহ তাকে নিয়ে মিছিল হয়েছে। মিছিলকারীরা শাহাদাত হোসেন চৌধুরীকে ওই মামলায় নির্দোষ দাবী করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মাস্টার আরিফ হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোরালো দাবী করেন। এসময় উৎফুল্ল শতশত নেতাকর্মী টইটংয়ের মাটি শাহাদাত মেম্বারের ঘাটি, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, জিয়া তুমি আছ মিশে, সারা বাংলার ধানের শীষে, কক্সবাজারের মাটি প্রিয় নেতা সালাহ উদ্দিন আহমদের ঘাটি শ্লোগানে মুখরিত করে।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্র এই টইটংয়ের মানুষ প্রতিহত করেছে। মামলা দিয়ে আমার এ অগ্রযাত্রা ইনশাআল্লাহ থামানো যাবেনা। এর আগেও আমাকে নিয়ে মিথ্যা মামলা হয়েছে। তবে কোন অপশক্তি দমিয়ে রাখতে পারেনি। আল্লাহ সহায় থাকলে কিছুই করতে পারবেনা। জনগন আমার শক্তি।

আরও পড়ুন

উখিয়ায় পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় কারামুক্ত যুবদল নেতাকে নিয়ে সড়কে মিছিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় কারামুক্ত যুবদল নেতাকে নিয়ে সড়কে মিছিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
Print Image
পেকুয়া প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের সহ সভাপতি, সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন চৌধুরীর সমর্থনে সড়কে মিছিল হয়েছে। পেকুয়ায় আলোচিত মাস্টার আরিফ হত্যা মামলায় শাহাদাত হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাকে বরণ করা হয়। এসময় বিএনপি,যুবদল, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের লোকজন তাকে ফুল দিয়ে সংবর্ধিত করে। পরে জামিনে মুক্তিপ্রাপ্ত যুবদলের টইটংয়ের জৈষ্ঠ নেতা শাহাদাত হোসেনকে নিয়ে সড়কে মিছিল হয়েছে। দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তাকে অভ্যর্থণা জানাতে এবিসি সড়কের সীমান্তবর্তী ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়ে জড়ো হন। এসময় মোটর শোভাযাত্রা সহকারে সড়ক প্রদক্ষিনসহ তাকে নিয়ে মিছিল হয়েছে। মিছিলকারীরা শাহাদাত হোসেন চৌধুরীকে ওই মামলায় নির্দোষ দাবী করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মাস্টার আরিফ হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোরালো দাবী করেন। এসময় উৎফুল্ল শতশত নেতাকর্মী টইটংয়ের মাটি শাহাদাত মেম্বারের ঘাটি, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, জিয়া তুমি আছ মিশে, সারা বাংলার ধানের শীষে, কক্সবাজারের মাটি প্রিয় নেতা সালাহ উদ্দিন আহমদের ঘাটি শ্লোগানে মুখরিত করে। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্র এই টইটংয়ের মানুষ প্রতিহত করেছে। মামলা দিয়ে আমার এ অগ্রযাত্রা ইনশাআল্লাহ থামানো যাবেনা। এর আগেও আমাকে নিয়ে মিথ্যা মামলা হয়েছে। তবে কোন অপশক্তি দমিয়ে রাখতে পারেনি। আল্লাহ সহায় থাকলে কিছুই করতে পারবেনা। জনগন আমার শক্তি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×