হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হত্যাচেষ্টা মামলায় বলরাম পোদ্দার কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ ডিসেম্বর – রাজধানীর রমনায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বলরাম পোদ্দারের পক্ষে অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করা হয় বলরাম পোদ্দারকে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হত্যাচেষ্টা মামলায় বলরাম পোদ্দার কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হত্যাচেষ্টা মামলায় বলরাম পোদ্দার কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ডিসেম্বর – রাজধানীর রমনায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বলরাম পোদ্দারের পক্ষে অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করা হয় বলরাম পোদ্দারকে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×