ঢাকা, ৩০ ডিসেম্বর – চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২
এতে বলা হয়েছে, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি, সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৪




মন্তব্য করুন