হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভ্রমণিকা মোবাইল অ্যাপ : নতুন বছরে কক্সবাজার জেলা প্রশাসনের উপহার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

ইংরেজি নববর্ষ উপলক্ষে  কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ উপহার – ‘ভ্রমণিকা’ ট্যুরিস্ট গাইড অ্যাপ। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সহজলভ্য করতে তৈরি হয়েছে এই অ্যাপ, যা কক্সবাজার ভ্রমণের পরিকল্পনায় একটি ‘Personal Travel Guide’ হিসেবে কাজ করবে।

ভ্রমণিকার বৈশিষ্ট্য

১. আবাসন তথ্য:
কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টের বিস্তারিত তালিকা। নির্দিষ্ট সৈকত বা ভ্রমণ স্পটের কাছাকাছি থাকার ব্যবস্থা খুঁজে নেওয়ার সুবিধা।
পর্যায়ক্রমে সব হোটেল-মোটেলের তথ্য যুক্ত করার প্রক্রিয়া চলমান।

২ . যাতায়াত ও পর্যটন স্পটের গাইড:
কক্সবাজারের ভ্রমণ স্পটগুলোর বিস্তারিত তথ্য।
কীভাবে, কখন এবং কী দেখার আছে তার নির্দেশিকা।
প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন, রেস্টুরেন্টের তালিকা এবং একটিভিটি বিবরণ।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

৩. পর্যটকদের নিরাপত্তা ও সেবা:
জোয়ার-ভাটার সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস।
সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর:
জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট।
ট্যুরিস্ট পুলিশ।
ডাক্তার।
বীচ ভলান্টিয়ার।
লাইফগার্ড ও অ্যাম্বুলেন্স।
সরাসরি কল করার সুবিধা।

৪. বিনোদন ও সেবা:
ঘোড়ায় চড়া, বীচ বাইক, জেটস্কি রাইডের তথ্য।
লকার সার্ভিস, ফটোগ্রাফি সেবা এবং অন্যান্য কার্যক্রমের বিবরণ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে এই অ্যাপ থেকে সরাসরি হোটেল-রেস্টুরেন্ট বুকিং এবং রাইড বা অন্যান্য কার্যক্রম রিজার্ভ করার সুবিধা যুক্ত করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, “ভ্রমণিকা অ্যাপটি পর্যটক ও স্থানীয়দের জন্য নতুন বছরের উপহার। এটির মাধ্যমে আমরা কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও আধুনিক ও সেবা-সমৃদ্ধ করতে চাই।”

‘ভ্রমণিকা’ অ্যাপের প্রথম সংস্করণ এখন গুগল প্লে স্টোরে উপলব্ধ। অ্যান্ড্রয়েড মোবাইলে এটি ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হবে।

কক্সবাজার ভ্রমণ এখন আরও সহজ, নিরাপদ এবং তথ্যপূর্ণ – সবকিছু হাতের মুঠোয় ‘ভ্রমণিকা’র মাধ্যমে।

নববর্ষে এই উদ্যোগ কক্সবাজারের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ভ্রমণিকা মোবাইল অ্যাপ : নতুন বছরে কক্সবাজার জেলা প্রশাসনের উপহার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভ্রমণিকা মোবাইল অ্যাপ : নতুন বছরে কক্সবাজার জেলা প্রশাসনের উপহার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
Print Image
ইংরেজি নববর্ষ উপলক্ষে  কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ উপহার – ‘ভ্রমণিকা’ ট্যুরিস্ট গাইড অ্যাপ। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সহজলভ্য করতে তৈরি হয়েছে এই অ্যাপ, যা কক্সবাজার ভ্রমণের পরিকল্পনায় একটি ‘Personal Travel Guide’ হিসেবে কাজ করবে। ভ্রমণিকার বৈশিষ্ট্য ১. আবাসন তথ্য: কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টের বিস্তারিত তালিকা। নির্দিষ্ট সৈকত বা ভ্রমণ স্পটের কাছাকাছি থাকার ব্যবস্থা খুঁজে নেওয়ার সুবিধা। পর্যায়ক্রমে সব হোটেল-মোটেলের তথ্য যুক্ত করার প্রক্রিয়া চলমান। ২ . যাতায়াত ও পর্যটন স্পটের গাইড: কক্সবাজারের ভ্রমণ স্পটগুলোর বিস্তারিত তথ্য। কীভাবে, কখন এবং কী দেখার আছে তার নির্দেশিকা। প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন, রেস্টুরেন্টের তালিকা এবং একটিভিটি বিবরণ। ৩. পর্যটকদের নিরাপত্তা ও সেবা: জোয়ার-ভাটার সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস। সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর: জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট। ট্যুরিস্ট পুলিশ। ডাক্তার। বীচ ভলান্টিয়ার। লাইফগার্ড ও অ্যাম্বুলেন্স। সরাসরি কল করার সুবিধা। ৪. বিনোদন ও সেবা: ঘোড়ায় চড়া, বীচ বাইক, জেটস্কি রাইডের তথ্য। লকার সার্ভিস, ফটোগ্রাফি সেবা এবং অন্যান্য কার্যক্রমের বিবরণ। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে এই অ্যাপ থেকে সরাসরি হোটেল-রেস্টুরেন্ট বুকিং এবং রাইড বা অন্যান্য কার্যক্রম রিজার্ভ করার সুবিধা যুক্ত করা হবে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, “ভ্রমণিকা অ্যাপটি পর্যটক ও স্থানীয়দের জন্য নতুন বছরের উপহার। এটির মাধ্যমে আমরা কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও আধুনিক ও সেবা-সমৃদ্ধ করতে চাই।” ‘ভ্রমণিকা’ অ্যাপের প্রথম সংস্করণ এখন গুগল প্লে স্টোরে উপলব্ধ। অ্যান্ড্রয়েড মোবাইলে এটি ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হবে। কক্সবাজার ভ্রমণ এখন আরও সহজ, নিরাপদ এবং তথ্যপূর্ণ – সবকিছু হাতের মুঠোয় ‘ভ্রমণিকা’র মাধ্যমে। নববর্ষে এই উদ্যোগ কক্সবাজারের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×