হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে গুলশান বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি।

রাত ১০ টায় কাতারের আমির বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ ঢাকা ত্যাগ করবেন এই নেত্রী। প্রথমে কাতারের রাজধানীর দোহা বিমানবন্দরে যাবেন। দোহা থেকে লন্ডনে যাবে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডন ক্লিনিক হাসপাতালে জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরিক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিন খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসাভবন ফিরোজার সামনে ভীড় করেন নেতাকর্মীরা। ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তৎপর রয়েছে। পথে পথে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা।

জানা গেছে, খালেদা জিয়ার বহনকারী গাড়িটি গুলশান-২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ টি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আবেগের জায়গায়। আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়েই দেশে ফিরবেন, এটা আমাদের আশা।

সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন।

লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় তিনি ভুগছেন।

সেই কারণে ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রার পর আর কোনো বিদেশ সফর হয়নি।

খালেদা জিয়া রওনা হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য দিনের চেয়ে সেখানে বেশি সংখ্যায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘‘ম্যাডাম বাসা থেকে রওনা হয়েছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।”

সন্ধ্যার পর ফিরোজায় এসে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।

চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা টিম ‘সিএসএফ-চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ খালেদা জিয়াকে বহন করা পাজারো গাড়িটি চারদিক থেকে ঘিরে নেতাকর্মীদের ডিঙিয়ে এগোতে থাকে।

তার বাসার সামনের সড়ক থেকে গুলশান অ্যাভিনিউ, গুলশান-২, বনানী সড়কের একপাশে নেতাকর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। দীর্ঘক্ষণ ধরে তাদের নানা স্লোগানে সড়ক ছিল সরব।

ফিরোজার বাসার সামনে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল সন্ধ্যা থেকে। আর এদিন সকাল থেকে বাসা ও আশপাশের সড়কে ভিড় লেগে ছিল। সময় গড়ানোর সঙ্গে তা বাড়তে থাকে। বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেত্রীকে দেখতে ভিড় করেন।

বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের ফুটপাথে দাঁড়িয়ে বিদায় জানানোর অনুরোধ জানানো হয়েছে। এ কারণে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয় গুলশান এলাকাতেও। ফিরোজার সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রা পথে দোহায় যাত্রা বিরতি রয়েছে।

খালেদা জিয়ার সফর সঙ্গী

ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এই বিমানে ‍যাবেন। এরা হলেন- অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

এ ছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সরা থাকবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার সফরসঙ্গী হবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ঢল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে গুলশান বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি।রাত ১০ টায় কাতারের আমির বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ ঢাকা ত্যাগ করবেন এই নেত্রী। প্রথমে কাতারের রাজধানীর দোহা বিমানবন্দরে যাবেন। দোহা থেকে লন্ডনে যাবে।এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডন ক্লিনিক হাসপাতালে জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরিক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।এদিন খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসাভবন ফিরোজার সামনে ভীড় করেন নেতাকর্মীরা। ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তৎপর রয়েছে। পথে পথে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা।জানা গেছে, খালেদা জিয়ার বহনকারী গাড়িটি গুলশান-২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ টি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আবেগের জায়গায়। আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়েই দেশে ফিরবেন, এটা আমাদের আশা।সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন।লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় তিনি ভুগছেন।সেই কারণে ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রার পর আর কোনো বিদেশ সফর হয়নি।খালেদা জিয়া রওনা হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য দিনের চেয়ে সেখানে বেশি সংখ্যায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘‘ম্যাডাম বাসা থেকে রওনা হয়েছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।”সন্ধ্যার পর ফিরোজায় এসে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা টিম ‘সিএসএফ-চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ খালেদা জিয়াকে বহন করা পাজারো গাড়িটি চারদিক থেকে ঘিরে নেতাকর্মীদের ডিঙিয়ে এগোতে থাকে।তার বাসার সামনের সড়ক থেকে গুলশান অ্যাভিনিউ, গুলশান-২, বনানী সড়কের একপাশে নেতাকর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। দীর্ঘক্ষণ ধরে তাদের নানা স্লোগানে সড়ক ছিল সরব।ফিরোজার বাসার সামনে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল সন্ধ্যা থেকে। আর এদিন সকাল থেকে বাসা ও আশপাশের সড়কে ভিড় লেগে ছিল। সময় গড়ানোর সঙ্গে তা বাড়তে থাকে। বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেত্রীকে দেখতে ভিড় করেন।বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের ফুটপাথে দাঁড়িয়ে বিদায় জানানোর অনুরোধ জানানো হয়েছে। এ কারণে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয় গুলশান এলাকাতেও। ফিরোজার সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রা পথে দোহায় যাত্রা বিরতি রয়েছে।খালেদা জিয়ার সফর সঙ্গীঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এই বিমানে ‍যাবেন। এরা হলেন- অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।এ ছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সরা থাকবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার সফরসঙ্গী হবেন।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৭ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×