ঢাকা, ০৮ জানুয়ারি – ব্যাংকে ডলারের সংকট আছে বলে যে তথ্য, তা সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আমাদের রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এই তথ্য সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই।
তিনি বলেন, এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকারও কম। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে। আরো সহনীয় পর্যায়ে নেমে আসবে। সরকারি পর্যায়ে বছর শেষে কিছু আলু মজুত করব। প্রয়োজন হলে আমদানি করে মজুত করব। গত বছর মূল্য বেশি হওয়ার কারণে আলুর চাষ ব্যাপক হয়েছে। এ বছর স্বাভাবিকভাবে আলু ও পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা করা যায়।
শেখ বশিরউদ্দীন বলেন, শুধু বাজার মূল্য না, কৃষকদের কথাও চিন্তা করতে হবে। আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ে বাজার ব্যবস্থা করা।
অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৫




মন্তব্য করুন