হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন


সিউল, ১৪ জানুয়ারি – অভিশংসিত হওয়া সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বার্ষিক বেতন বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দেশটির সরকার। তিনি সাময়িকভাবে দেশে সামরিক আইন জারি করার কারণে অভিশংসনের সম্মুখীন হয়েছেন।

ইউনের বেতন ৩% বৃদ্ধি পেয়ে ২৬২.৬ মিলিয়ন ওন (১৭৯,০০০ ডলার বা ১৪৭,০০০ পাউন্ড) হবে, যা সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির মান অনুসারে নির্ধারিত।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ডিসেম্বরে অভিশংসিত হওয়ার পর থেকে ইউন অভ্যুত্থান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত এবং গ্রেপ্তারের প্রচেষ্টাকে প্রতিহত করেছেন। এ ঘটনায় দেশটি আরও গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে।

দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হলেও সাংবিধানিক আদালত তার অভিশংসন নিশ্চিত করার আগ পর্যন্ত ইউন প্রেসিডেন্টের পদে বহাল থাকবেন।

ইউন ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ এবং উত্তর কোরিয়ার হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারি করার যৌক্তিকতা তুলে ধরেন। তবে এটি পরবর্তীতে স্পষ্ট হয় যে, তার এই পদক্ষেপ বাহ্যিক হুমকির কারণে নয় বরং নিজস্ব রাজনৈতিক সমস্যার জন্য।

একটি পোস্টে লেখা হয়েছে, ন্যূনতম মজুরি মাত্র ১.৭% বেড়েছে, আর ইউনের জন্য ৩% কেন?

এই মাসের শুরুতে, ইউনের নিরাপত্তা কর্মীরা তাকে গ্রেপ্তারে তদন্তকারীদের প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশে বাধা দেয়। এই অবস্থায় ৭ জানুয়ারি মধ্যরাতে প্রথম গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ শেষ হয়ে যায়। তবে স্থানীয় আদালত তা বাড়িয়ে দেয়।

তদন্তকারীরা ইউনকে গ্রেপ্তারে পুনরায় চেষ্টা চালানোর প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশের সহযোগিতা চেয়েছেন।

সোমবার কর্তৃপক্ষ জানায়, ইউনকে গ্রেপ্তারের যে কোনো প্রচেষ্টায় রক্তপাত এড়ানোর বিষয়টি নিশ্চিত করা হবে। তবে তারা সতর্ক করে দিয়েছেন যে, নিরাপত্তা কর্মী এবং আইনপ্রণেতারা বাধা দিলে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে।

তারা আরও দাবি করেছেন, গ্রেপ্তারে নিযুক্ত কর্মীদের মুখোশ পরতে দেওয়া উচিত নয়, যাতে দাঙ্গাকারীরা পুলিশ সেজে কোনো গোপন স্থানে প্রবেশ করতে না পারে।

রাজধানী সিউলে হাজার হাজার মানুষ ইউনের পক্ষে এবং বিপক্ষে বড় আকারের বিক্ষোভে অংশ নিয়েছেন।

ইউনের সমালোচকরা তাকে অভিশংসন ও গ্রেপ্তার দাবি করছেন, অন্যদিকে তার সমর্থকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র রক্ষায় তার সামরিক আইন আদেশ সঠিক ছিল।

ইউনের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়া হান ডাক-সু’র বার্ষিক বেতনও ৩% বৃদ্ধি পেয়ে ২০৪ মিলিয়ন ওন (প্রায় ১৩৮,০০০ ডলার বা ১১৪,০০০ পাউন্ড) হবে। হান নিজেও অভিসংশিত হয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক বেতন ৪০০,০০০ ডলার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বেতন প্রায় ১৭২,০০০ পাউন্ড।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিউল, ১৪ জানুয়ারি – অভিশংসিত হওয়া সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বার্ষিক বেতন বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দেশটির সরকার। তিনি সাময়িকভাবে দেশে সামরিক আইন জারি করার কারণে অভিশংসনের সম্মুখীন হয়েছেন।ইউনের বেতন ৩% বৃদ্ধি পেয়ে ২৬২.৬ মিলিয়ন ওন (১৭৯,০০০ ডলার বা ১৪৭,০০০ পাউন্ড) হবে, যা সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির মান অনুসারে নির্ধারিত।ডিসেম্বরে অভিশংসিত হওয়ার পর থেকে ইউন অভ্যুত্থান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত এবং গ্রেপ্তারের প্রচেষ্টাকে প্রতিহত করেছেন। এ ঘটনায় দেশটি আরও গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে।দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হলেও সাংবিধানিক আদালত তার অভিশংসন নিশ্চিত করার আগ পর্যন্ত ইউন প্রেসিডেন্টের পদে বহাল থাকবেন।ইউন ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ এবং উত্তর কোরিয়ার হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারি করার যৌক্তিকতা তুলে ধরেন। তবে এটি পরবর্তীতে স্পষ্ট হয় যে, তার এই পদক্ষেপ বাহ্যিক হুমকির কারণে নয় বরং নিজস্ব রাজনৈতিক সমস্যার জন্য।একটি পোস্টে লেখা হয়েছে, ন্যূনতম মজুরি মাত্র ১.৭% বেড়েছে, আর ইউনের জন্য ৩% কেন?এই মাসের শুরুতে, ইউনের নিরাপত্তা কর্মীরা তাকে গ্রেপ্তারে তদন্তকারীদের প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশে বাধা দেয়। এই অবস্থায় ৭ জানুয়ারি মধ্যরাতে প্রথম গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ শেষ হয়ে যায়। তবে স্থানীয় আদালত তা বাড়িয়ে দেয়।তদন্তকারীরা ইউনকে গ্রেপ্তারে পুনরায় চেষ্টা চালানোর প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশের সহযোগিতা চেয়েছেন।সোমবার কর্তৃপক্ষ জানায়, ইউনকে গ্রেপ্তারের যে কোনো প্রচেষ্টায় রক্তপাত এড়ানোর বিষয়টি নিশ্চিত করা হবে। তবে তারা সতর্ক করে দিয়েছেন যে, নিরাপত্তা কর্মী এবং আইনপ্রণেতারা বাধা দিলে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে।তারা আরও দাবি করেছেন, গ্রেপ্তারে নিযুক্ত কর্মীদের মুখোশ পরতে দেওয়া উচিত নয়, যাতে দাঙ্গাকারীরা পুলিশ সেজে কোনো গোপন স্থানে প্রবেশ করতে না পারে।রাজধানী সিউলে হাজার হাজার মানুষ ইউনের পক্ষে এবং বিপক্ষে বড় আকারের বিক্ষোভে অংশ নিয়েছেন।ইউনের সমালোচকরা তাকে অভিশংসন ও গ্রেপ্তার দাবি করছেন, অন্যদিকে তার সমর্থকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র রক্ষায় তার সামরিক আইন আদেশ সঠিক ছিল।ইউনের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়া হান ডাক-সু’র বার্ষিক বেতনও ৩% বৃদ্ধি পেয়ে ২০৪ মিলিয়ন ওন (প্রায় ১৩৮,০০০ ডলার বা ১১৪,০০০ পাউন্ড) হবে। হান নিজেও অভিসংশিত হয়েছেন।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক বেতন ৪০০,০০০ ডলার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বেতন প্রায় ১৭২,০০০ পাউন্ড।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৪ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×