হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেডিকেল ও ডেন্টালে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা, ঈদের আগে সম্ভাবনা নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ অপরাহ্ন


ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো প্রথম বর্ষের ক্লাস শুরু করা সম্ভব হয়নি। আগামী ১ মার্চ দ্বিতীয় দফার মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে ক্লাস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে তৃতীয় দফার মাইগ্রেশন নিয়ে কাজ চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কার্যক্রমের ওপর অনেক কিছু নির্ভর করছে। বুয়েটের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এবং এরপরই ক্লাস শুরুর তারিখ ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

গত ১০ জানুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ জানুয়ারি ফল প্রকাশিত হলেও এখনো ভর্তি কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। অন্যদিকে গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৪ ডিসেম্বর ফল প্রকাশিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ২৫ জানুয়ারি প্রথম মাইগ্রেশনে ১০২ জন এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় মাইগ্রেশনে ৬৮ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পান। বিধি অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেডিকেল ও ডেন্টালে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা, ঈদের আগে সম্ভাবনা নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেডিকেল ও ডেন্টালে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা, ঈদের আগে সম্ভাবনা নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো প্রথম বর্ষের ক্লাস শুরু করা সম্ভব হয়নি। আগামী ১ মার্চ দ্বিতীয় দফার মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে ক্লাস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে তৃতীয় দফার মাইগ্রেশন নিয়ে কাজ চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কার্যক্রমের ওপর অনেক কিছু নির্ভর করছে। বুয়েটের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এবং এরপরই ক্লাস শুরুর তারিখ ঘোষণা আসতে পারে।গত ১০ জানুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ জানুয়ারি ফল প্রকাশিত হলেও এখনো ভর্তি কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। অন্যদিকে গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৪ ডিসেম্বর ফল প্রকাশিত হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ২৫ জানুয়ারি প্রথম মাইগ্রেশনে ১০২ জন এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় মাইগ্রেশনে ৬৮ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পান। বিধি অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×