হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত-যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – ভারতে মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখতে চায় দিল্লি-ওয়াশিংটন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকা ও ভারতের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

এরিক গারসেটি বলেন, ‘আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে।’

‘ভারত ও মার্কিন সম্পর্কের জন্য বাংলাদেশ সম্ভবত একটি সমস্যা ছিল। শেখ হাসিনা সরকারের পতন ভারতের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হয়। বাংলাদেশে জামায়াতে ইসলামীর উত্থানের পাশাপাশি চীনাদের দৌড়ঝাঁপ বেড়েছে। এসব বিষয় আপনারা কীভাবে দেখছেন?’

এসব প্রশ্নের জবাবে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিক সিদ্ধান্ত সিবালকে বলেন, ‘আমেরিকা-ভারত একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায়। আমরা সেই নীতিগুলো ভাগ করি। আমরা এটি একসঙ্গে সমন্বয় করছি। আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ হোক বা যেকোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয় এবং আমি মনে করি আমাদের একটি সুযোগ আছে। আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে। এটি অতীত সম্পর্কে নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত-যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত-যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – ভারতে মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখতে চায় দিল্লি-ওয়াশিংটন।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকা ও ভারতের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।এরিক গারসেটি বলেন, ‘আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে।’‘ভারত ও মার্কিন সম্পর্কের জন্য বাংলাদেশ সম্ভবত একটি সমস্যা ছিল। শেখ হাসিনা সরকারের পতন ভারতের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হয়। বাংলাদেশে জামায়াতে ইসলামীর উত্থানের পাশাপাশি চীনাদের দৌড়ঝাঁপ বেড়েছে। এসব বিষয় আপনারা কীভাবে দেখছেন?’এসব প্রশ্নের জবাবে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিক সিদ্ধান্ত সিবালকে বলেন, ‘আমেরিকা-ভারত একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায়। আমরা সেই নীতিগুলো ভাগ করি। আমরা এটি একসঙ্গে সমন্বয় করছি। আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ হোক বা যেকোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয় এবং আমি মনে করি আমাদের একটি সুযোগ আছে। আমরা দুই রাষ্ট্রই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায় খুলতে সাহায্য করতে পারে। এটি অতীত সম্পর্কে নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×