হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন না জাস্টিন ট্রুডো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন


অটোয়া, ১৮ জানুয়ারি – নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুধু তা-ই নয়, ওই অনুষ্ঠানে কোনও প্রতিনিধিও পাঠাবেন না তিনি।

আগামী ২০ জানুয়ারি সোমবার ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তবে প্রতিবেশী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। জানা গেছে, জাস্টিন ট্রুডো সেদিন ব্যস্ত থাকবেন তার মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রোডাক্টের ওপর ট্যারিফ আরোপের যে হুমকি দিয়েছেন সেটি কীভাবে মোকাবেলা করা যায় তার ওপর আলোচনা নিয়ে তিনি ব্যস্ত থাকবেন।

তবে আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ সে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন এবং সেখানে তিনি যোগ দেবেন। গত সপ্তাহে দানিয়াল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে কিছুটা সময়ও ব্যয় করেছেন তার সঙ্গে।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সব প্রিমিয়ারদের নিয়ে মিটিং করেছেন। সেখানে তিনি সব প্রিমিয়ারদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন যে, কীভাবে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় বা তা মোকাবিলা করা যায়। ট্রুডোর ডাকা মিটিংয়ে সব প্রিমিয়াররা একমতে পৌঁছালেও কানাডার আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ ভিন্নমত পোষণ করেছেন। এমনকি যৌথ স্টেটমেন্টেও তিনি স্বাক্ষর করতে রাজি হননি। অন্যদিকে তিনি আগামী সোমবার ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৮ জানুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন না জাস্টিন ট্রুডো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন না জাস্টিন ট্রুডো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] অটোয়া, ১৮ জানুয়ারি – নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুধু তা-ই নয়, ওই অনুষ্ঠানে কোনও প্রতিনিধিও পাঠাবেন না তিনি।আগামী ২০ জানুয়ারি সোমবার ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তবে প্রতিবেশী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। জানা গেছে, জাস্টিন ট্রুডো সেদিন ব্যস্ত থাকবেন তার মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে।ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রোডাক্টের ওপর ট্যারিফ আরোপের যে হুমকি দিয়েছেন সেটি কীভাবে মোকাবেলা করা যায় তার ওপর আলোচনা নিয়ে তিনি ব্যস্ত থাকবেন।তবে আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ সে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন এবং সেখানে তিনি যোগ দেবেন। গত সপ্তাহে দানিয়াল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে কিছুটা সময়ও ব্যয় করেছেন তার সঙ্গে।অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সব প্রিমিয়ারদের নিয়ে মিটিং করেছেন। সেখানে তিনি সব প্রিমিয়ারদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন যে, কীভাবে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় বা তা মোকাবিলা করা যায়। ট্রুডোর ডাকা মিটিংয়ে সব প্রিমিয়াররা একমতে পৌঁছালেও কানাডার আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ ভিন্নমত পোষণ করেছেন। এমনকি যৌথ স্টেটমেন্টেও তিনি স্বাক্ষর করতে রাজি হননি। অন্যদিকে তিনি আগামী সোমবার ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।সূত্র: সমকালআইএ/ ১৮ জানুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×