হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে। এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বুধবার (২২ জনিুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে যায় সেভাবে ২০২৪ সালেও পালিয়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে। এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।বুধবার (২২ জনিুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে যায় সেভাবে ২০২৪ সালেও পালিয়েছে।তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।সূত্র: জাগো নিউজএনএন/ ২২ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×