হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের নাফ নদীতে পাচারকালে পণ্যবাহী ট্রলার জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে নিত্যপণ্য বহনকারী একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ট্রলার জব্দ করা হয়। এ অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধের সৈকত পয়েন্ট সাগর দিয়ে মিয়ানমারে নিত্যপণ্যসহ বিভিন্ন ধরণের মালামাল পাচারের খবর পায় কোস্টগার্ড। এর পর অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তা থামার নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা মালামালসহ ট্রলারটি সাগরের গোলারচর পয়েন্টে ফেলে পালিয়ে যায়।’

লেফটেন্যান্ট শাকিব মেহবুব আরও বলেন, ‘ট্রলারে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রঁসুন, ৩০ বস্তা পেরেক (লোহা), ১৫ কার্টুন টিনের পেরেক, ৭৭টি টিন ও ৩৪ কেজি চা পাতা পাওয়া যায়। উদ্ধার করা মালামাল ও ট্রলার টেকনাফের কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের নাফ নদীতে পাচারকালে পণ্যবাহী ট্রলার জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের নাফ নদীতে পাচারকালে পণ্যবাহী ট্রলার জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে নিত্যপণ্য বহনকারী একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ট্রলার জব্দ করা হয়। এ অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধের সৈকত পয়েন্ট সাগর দিয়ে মিয়ানমারে নিত্যপণ্যসহ বিভিন্ন ধরণের মালামাল পাচারের খবর পায় কোস্টগার্ড। এর পর অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তা থামার নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা মালামালসহ ট্রলারটি সাগরের গোলারচর পয়েন্টে ফেলে পালিয়ে যায়।’ লেফটেন্যান্ট শাকিব মেহবুব আরও বলেন, ‘ট্রলারে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রঁসুন, ৩০ বস্তা পেরেক (লোহা), ১৫ কার্টুন টিনের পেরেক, ৭৭টি টিন ও ৩৪ কেজি চা পাতা পাওয়া যায়। উদ্ধার করা মালামাল ও ট্রলার টেকনাফের কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×