হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কামরাঙ্গীরচরে কী ঘটেছিল, মুখ খুললেন অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ জানুয়ারি – বাধার মুখে ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধন করতে পারেননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীচরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই নায়িকার। কিন্তু স্থানীয় কিছু মুসুল্লিদের আপত্তিতে অপুকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচারণা শুরুর পর স্থানীয় মুসুল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসুল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সাথে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।’

মেহজাবীন, পরীমণির পর রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাস বাধার মুখে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই শোবিজাঙ্গনের জন্য এটিকে অশনি সংকেত বলেও দাবি করেন।

এই ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমণির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।

কিন্তু কেন? অপু বললেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’

বলে রাখা ভালো, সেদিন কেরানীগঞ্জে একটি শোরুম উদ্বোধন করেন অপু বিশ্বাস। তবে কামরাঙ্গীরচরে কেমন বাধার মুখে পড়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী।

আইএ/ ৩১ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কামরাঙ্গীরচরে কী ঘটেছিল, মুখ খুললেন অপু বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কামরাঙ্গীরচরে কী ঘটেছিল, মুখ খুললেন অপু বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ জানুয়ারি – বাধার মুখে ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধন করতে পারেননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীচরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই নায়িকার। কিন্তু স্থানীয় কিছু মুসুল্লিদের আপত্তিতে অপুকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ।বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচারণা শুরুর পর স্থানীয় মুসুল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসুল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সাথে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।’মেহজাবীন, পরীমণির পর রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাস বাধার মুখে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই শোবিজাঙ্গনের জন্য এটিকে অশনি সংকেত বলেও দাবি করেন।এই ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমণির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।কিন্তু কেন? অপু বললেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’বলে রাখা ভালো, সেদিন কেরানীগঞ্জে একটি শোরুম উদ্বোধন করেন অপু বিশ্বাস। তবে কামরাঙ্গীরচরে কেমন বাধার মুখে পড়েছিলেন, সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী।আইএ/ ৩১ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×