হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টানা অনশনের পর পরীক্ষার কক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে তিতুমীরের শিক্ষার্থী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ছয়দিন অনশন করেছেন একদল শিক্ষার্থী। তাদের মধ্যে অন্যতম ২০২২-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রানা আহমেদ।

টানা অনশনের পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাত কলেজের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন রানা। তার সিট পড়েছিল সরকারি বাঙলা কলেজে।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যান রানা আহমেদ। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। বাঙলা কলেজ শাখা রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলেজ প্রশাসনের সহযোগিতায় দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থবোধ করায় আবারও তিনি পরীক্ষায় অংশ নেন।

এদিকে, রানা আহমেদ অসুস্থ হয়ে পড়ার খবরে সরকারি বাঙলা কলেজে যান তিতুমীর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল নাহার। তার সঙ্গে ছিলেন আরও তিন শিক্ষক।

অধ্যাপক কামরুল নাহার বলেন, টানা অনশনে রানা এমনিতেই অসুস্থ। তারপরও সে পরীক্ষায় অংশ নিয়েছিল। কিছু সময় পরীক্ষা দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারও তাকে পরীক্ষা কেন্দ্রে আনা হয়। সে পরে বাকি সময় পরীক্ষা দিয়েছে।

৩ ফেব্রুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রেল ও সড়কপথ অবরোধের পর তাদের সঙ্গে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। তাদের সঙ্গে বৈঠকের পর আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। আগামী সাতদিনের মধ্যে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দৃশ্যমান না হলে তারা আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৪ ফেব্রুয়ারি ২০২৫




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টানা অনশনের পর পরীক্ষার কক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে তিতুমীরের শিক্ষার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টানা অনশনের পর পরীক্ষার কক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে তিতুমীরের শিক্ষার্থী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ছয়দিন অনশন করেছেন একদল শিক্ষার্থী। তাদের মধ্যে অন্যতম ২০২২-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রানা আহমেদ।টানা অনশনের পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাত কলেজের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন রানা। তার সিট পড়েছিল সরকারি বাঙলা কলেজে।খোঁজ নিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যান রানা আহমেদ। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। বাঙলা কলেজ শাখা রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলেজ প্রশাসনের সহযোগিতায় দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থবোধ করায় আবারও তিনি পরীক্ষায় অংশ নেন।এদিকে, রানা আহমেদ অসুস্থ হয়ে পড়ার খবরে সরকারি বাঙলা কলেজে যান তিতুমীর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল নাহার। তার সঙ্গে ছিলেন আরও তিন শিক্ষক।অধ্যাপক কামরুল নাহার বলেন, টানা অনশনে রানা এমনিতেই অসুস্থ। তারপরও সে পরীক্ষায় অংশ নিয়েছিল। কিছু সময় পরীক্ষা দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারও তাকে পরীক্ষা কেন্দ্রে আনা হয়। সে পরে বাকি সময় পরীক্ষা দিয়েছে।৩ ফেব্রুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রেল ও সড়কপথ অবরোধের পর তাদের সঙ্গে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। তাদের সঙ্গে বৈঠকের পর আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। আগামী সাতদিনের মধ্যে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দৃশ্যমান না হলে তারা আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন।সূত্র: জাগো নিউজএনএন/ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×