হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে ‘বিদ্বেষমূলক ও অস্থিতিশীলতামূলক’ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

বিবৃতিতে বলা হয়, দিল্লিতে পলাতক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত খুনি শেখ হাসিনার উসকানিমূলক ও বিদ্বেষপরায়ণ বক্তব্য জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডিসহ সারা দেশে।

জাতীয় নাগরিক কমিটি সরকারকে আহ্বান জানায়, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে বিদ্বেষমূলক ও অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হোক। সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে বিদেশের মাটিতে বসে কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। সেইসঙ্গে আমরা ভারত সরকারের প্রতি পলাতক খুনি হাসিনা ও তার সহযোগীদের সব কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার আহ্বান জানাই। আমরা বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের অধিকার রক্ষায় ভারত সরকারের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ছাত্র ও সাধারণ জনগণের প্রতি শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানাই। খুনি হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে ‘বিদ্বেষমূলক ও অস্থিতিশীলতামূলক’ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, দিল্লিতে পলাতক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত খুনি শেখ হাসিনার উসকানিমূলক ও বিদ্বেষপরায়ণ বক্তব্য জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডিসহ সারা দেশে।জাতীয় নাগরিক কমিটি সরকারকে আহ্বান জানায়, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে বিদ্বেষমূলক ও অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হোক। সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে বিদেশের মাটিতে বসে কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। সেইসঙ্গে আমরা ভারত সরকারের প্রতি পলাতক খুনি হাসিনা ও তার সহযোগীদের সব কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার আহ্বান জানাই। আমরা বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের অধিকার রক্ষায় ভারত সরকারের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।বিবৃতিতে আরও বলা হয়েছে, ছাত্র ও সাধারণ জনগণের প্রতি শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানাই। খুনি হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×