হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তামিম ইকবালকে বিসিবির বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ ক্রিকেট দলের বহু ম্যাচের জয়ের নায়ক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম।

দেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি বনে যাওয়া তামিম ইকবালকে বিদায় দেওয়ার মঞ্চটাও প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষণা অনুযায়ী– বিপিএল ফাইনালের দিনে মূল পুরস্কার বিতরণীর আগে তামিমকে তাই বিশেষ সংবর্ধনা জানাল বিসিবি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

শুরুতেই জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তামিম ইকবালকে নিয়ে তৈরি করা বিশেষ ভিডিও। যেখানে দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সতীর্থ জাকির হোসেন, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বির মতো তরুণ তারকারা। ক্যামেরার সামনে ছিলেন তামিম ইকবালের একসময়ের সতীর্থ এবং বর্তমানে কোচ বনে যাওয়া মোহাম্মদ আশরাফুল।

পরে তামিম ইকবালকে বিদায়ের পোডিয়ামে ডেকে নেওয়া হয় তার দীর্ঘদিনের দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে। অবশ্য বিদায়ী সংবর্ধনায় স্ত্রী ও দুই সন্তানকেও পোডিয়ামে সঙ্গে রেখেছেন তামিম।

বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তামিম ইকবালকে বিসিবির বিদায়ী সংবর্ধনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তামিম ইকবালকে বিসিবির বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ ক্রিকেট দলের বহু ম্যাচের জয়ের নায়ক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম।দেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি বনে যাওয়া তামিম ইকবালকে বিদায় দেওয়ার মঞ্চটাও প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষণা অনুযায়ী– বিপিএল ফাইনালের দিনে মূল পুরস্কার বিতরণীর আগে তামিমকে তাই বিশেষ সংবর্ধনা জানাল বিসিবি।শুরুতেই জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তামিম ইকবালকে নিয়ে তৈরি করা বিশেষ ভিডিও। যেখানে দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সতীর্থ জাকির হোসেন, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বির মতো তরুণ তারকারা। ক্যামেরার সামনে ছিলেন তামিম ইকবালের একসময়ের সতীর্থ এবং বর্তমানে কোচ বনে যাওয়া মোহাম্মদ আশরাফুল।পরে তামিম ইকবালকে বিদায়ের পোডিয়ামে ডেকে নেওয়া হয় তার দীর্ঘদিনের দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে। অবশ্য বিদায়ী সংবর্ধনায় স্ত্রী ও দুই সন্তানকেও পোডিয়ামে সঙ্গে রেখেছেন তামিম।বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট।সূত্র: ঢাকাটাইমসআইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×