হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের সাথে সেনা জোনের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ মার্চ ২০২২, ০৬:৪২ অপরাহ্ন

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি::

বান্দরবান সেনা জোনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের মাঝে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ৩০ মার্চ সকালে সদর সেনা জোনের মাল্টিপারপাস শেইড হলে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাঝে মতবিনিময় হয়।

এসময় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সেনাবাহিনী জনগণের আস্থার একটি নাম। সেনাবাহিনী সর্বদা জনগণের কঠোর নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সুখে-দুখে সর্বদা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে।

তিনি আরো বলেন, আপামর জনগণের সুষম অধিকার নিশ্চিত করা ও জনগণের মৌলিক চাহিদার উপর গুরুত্বারোপ করে জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় সদর উপজেলার, জামছড়ি, সুয়ালক, কুহালং, টঙ্কাবতী ও রাজবিলা ইউনিয়নসহ মোট ৬ টি ইউনিয়নে জনপ্রতিনিধি ও সদস্যগণদের মাঝে সংর্বধনা তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি।

অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা, কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, টংঙ্কাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো ও রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অংপ্রু সহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সদস্যা বৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের সাথে সেনা জোনের মতবিনিময় সভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের সাথে সেনা জোনের মতবিনিময় সভা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ ২০২২, ০৬:৪২ অপরাহ্ন
Print Image
রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান সেনা জোনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের মাঝে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৩০ মার্চ সকালে সদর সেনা জোনের মাল্টিপারপাস শেইড হলে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাঝে মতবিনিময় হয়। এসময় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি। বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সেনাবাহিনী জনগণের আস্থার একটি নাম। সেনাবাহিনী সর্বদা জনগণের কঠোর নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সুখে-দুখে সর্বদা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। তিনি আরো বলেন, আপামর জনগণের সুষম অধিকার নিশ্চিত করা ও জনগণের মৌলিক চাহিদার উপর গুরুত্বারোপ করে জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় সদর উপজেলার, জামছড়ি, সুয়ালক, কুহালং, টঙ্কাবতী ও রাজবিলা ইউনিয়নসহ মোট ৬ টি ইউনিয়নে জনপ্রতিনিধি ও সদস্যগণদের মাঝে সংর্বধনা তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি। অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা, কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, টংঙ্কাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো ও রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অংপ্রু সহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সদস্যা বৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×