হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গণহত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন


সিলেট, ০৯ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে, তা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচনের গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই, সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।

রোববার বিকেলে জামায়াতের সিলেট মহানগর শাখা আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, দেশ স্বাধীনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনও একটু ভালো, কখনও খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনও ছিল না। খুব ভালো কখনও হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হবে। ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে, তখন শুধু আইনশৃঙ্খলা নয়; সবকিছুর উন্নতি হবে।

নির্বাচিত সরকার সব সময় ভালো হয় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচিত সরকার দাবি করে গত ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এই অবস্থা করে গেছে। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। যাদের অতীত ও বর্তমান ভালো, তাদের দিয়েই ভবিষ্যৎ ভালো হবে– এটা আশা করা যায়।

এর আগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নগর জামায়াতের আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমদ, আব্দুস সালাম আল মাদানী প্রমুখ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গণহত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গণহত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ০৯ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে, তা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচনের গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই, সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।রোববার বিকেলে জামায়াতের সিলেট মহানগর শাখা আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, দেশ স্বাধীনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনও একটু ভালো, কখনও খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনও ছিল না। খুব ভালো কখনও হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হবে। ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে, তখন শুধু আইনশৃঙ্খলা নয়; সবকিছুর উন্নতি হবে।নির্বাচিত সরকার সব সময় ভালো হয় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচিত সরকার দাবি করে গত ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এই অবস্থা করে গেছে। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। যাদের অতীত ও বর্তমান ভালো, তাদের দিয়েই ভবিষ্যৎ ভালো হবে– এটা আশা করা যায়।এর আগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নগর জামায়াতের আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমদ, আব্দুস সালাম আল মাদানী প্রমুখ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×