হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্প-পুতিনের ফোনালাপ, রাশিয়া বলছে ইউরোপের সময় শেষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন




মস্কো, ১৩ ফেব্রুয়ারি – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে ফোনকলে আলোচনার ঘটনায় ইউরোপ ঈর্ষান্বিত এবং ক্ষুব্ধ। কারণ এই দুই নেতার ফোনকলে বৈশ্বিক পর্যায়ে ইউরোপের শক্তি যে দুর্বল হয়ে গেছে, সেটি পরিষ্কার হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এসব কথা বলেছেন।

এর আগে, বুধবার টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার ফোনকলের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু রাজনীতিবিদের মাঝে উদ্বেগ দেখা গেছে। পুতিন এবং ট্রাম্প কিয়েভের জন্য সুবিধাজনক না হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের নেতারা।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন আলোচনা শুরুর আগেই ইতোমধ্যে রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলেছে; যা দুঃখজনক।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ বলেছেন, ইউরোপ হিংসা এবং ক্রোধে পাগল হয়ে গেছে। তিনি বলেন, পুতিন-ট্রাম্পের ফোনকলের বিষয়ে ইউরোপকে জানানো হয়নি কিংবা তারা কী বিষয়ে আলোচনা করেছেন, সেই বিষয়েও ধারণা দেওয়া হয়নি। এটা নিয়ে তারা ক্ষুব্ধ।

রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘‘এতে বিশ্বে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রকৃত ভূমিকা দেখা যাচ্ছে। ইউরোপের সময় শেষ।’’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্প-পুতিনের ফোনালাপ, রাশিয়া বলছে ইউরোপের সময় শেষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্প-পুতিনের ফোনালাপ, রাশিয়া বলছে ইউরোপের সময় শেষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৩ ফেব্রুয়ারি – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে ফোনকলে আলোচনার ঘটনায় ইউরোপ ঈর্ষান্বিত এবং ক্ষুব্ধ। কারণ এই দুই নেতার ফোনকলে বৈশ্বিক পর্যায়ে ইউরোপের শক্তি যে দুর্বল হয়ে গেছে, সেটি পরিষ্কার হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এসব কথা বলেছেন।এর আগে, বুধবার টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার ফোনকলের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু রাজনীতিবিদের মাঝে উদ্বেগ দেখা গেছে। পুতিন এবং ট্রাম্প কিয়েভের জন্য সুবিধাজনক না হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের নেতারা।বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন আলোচনা শুরুর আগেই ইতোমধ্যে রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলেছে; যা দুঃখজনক।টেলিগ্রামে দেওয়া এক পোস্টে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ বলেছেন, ইউরোপ হিংসা এবং ক্রোধে পাগল হয়ে গেছে। তিনি বলেন, পুতিন-ট্রাম্পের ফোনকলের বিষয়ে ইউরোপকে জানানো হয়নি কিংবা তারা কী বিষয়ে আলোচনা করেছেন, সেই বিষয়েও ধারণা দেওয়া হয়নি। এটা নিয়ে তারা ক্ষুব্ধ।রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘‘এতে বিশ্বে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রকৃত ভূমিকা দেখা যাচ্ছে। ইউরোপের সময় শেষ।’’সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×